Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন মুকেশ, রিল্যায়ান্সের প্রশংসায় সিসকো কর্তা

দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তির পরিসরে ভারতে গোটা বাজারই প্রায় দখল করে রেখেছে মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়ান্স ইন্ডিয়া লিমিটেড। দেশবাসীর হাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা আগেই তুলে দিয়েছে রিল্যায়ান্স জিও, দেশের ডেটা পরিষেবার খোলনলচেও বদলে দিয়ে

প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন মুকেশ, রিল্যায়ান্সের প্রশংসায় সিসকো কর্তা

শেষ আপডেট: 11 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তির পরিসরে ভারতে গোটা বাজারই প্রায় দখল করে রেখেছে মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়ান্স ইন্ডিয়া লিমিটেড। দেশবাসীর হাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা আগেই তুলে দিয়েছে রিল্যায়ান্স জিও, দেশের ডেটা পরিষেবার খোলনলচেও বদলে দিয়েছে মুকেশ অম্বানীর সংস্থা। ‘ইনোভেটর ম্যাগাজিন’-এ মুকেশ অম্বানীর ভূয়সী প্রশংসা করে এমনটাই বলেছেন সিসকো সিইও জন টি চেম্বারস। বিশ্বব্যাপী সবথেকে বড় নেটওয়ার্কিং সংস্থা সিসকো সম্প্রতি গুগলের সঙ্গে হাত মিলিয়ে সমগ্র বিশ্বে তথা ভারতে চালু করতে চলেছে বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবা। টুইট করে সিসকো সিইও বলেছেন, ‘‘ইনোভেটর ম্যাগাজিনে মুকেশ অম্বানী ও রিল্যায়ান্সের জার্নি পড়ে আমি মুগ্ধ। প্রযুক্তির জগতে মুকেশ অম্বানী এক উদাহরণ তৈরি করেছেন। তাঁর একের পর এক সাহসী সিদ্ধান্ত কোম্পানিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।’’ https://twitter.com/JohnTChambers/status/1227288043918200835 ৪জি পরিষেবায় বিপ্লব এনেছে রিল্যায়ান্স জিও। জিও সস্তায় ৪-জি পরিষেবা দেওয়ার ঘোষণার পরেই বাকি টেলিকম সংস্থাও জলের দরে ডেটা অফার দিতে শুরু করে। কিন্তু, জিও-র অফারের কাছে কার্যত কুপোকাত দেশের বাকি টেলিকম সংস্থাগুলি। হালে ৫জি স্পেকট্রামের দিকে ঝুঁকেছে মুকেশ অম্বানীর সংস্থা।  ইতিমধ্যেই সংস্থা ভবিষ্যতের মোবাইল কানেক্টিভিটি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। যার জন্য, জিও-র পরিষেবায় পাওয়া যায় মোবাইল ভিডিও নেটওয়ার্কের মতো সুবিধা, ভয়েসওভার আইপি-র মতো ফিচার। রিল্যায়ান্স জিও-র আরও একটা বড় সংযোজন হল জিও ফাইবার। রিল্যায়ান্স কর্ণধার জানিয়েছিলেন, বিশ্বে যে দামে ডেটা পরিষেবা দেওয়া হয়, তার এক দশমাংশ দামে সাধারণ মানুষের কাছে জিয়ো ফাইবার পরিষেবা পৌঁছে দেবেন তাঁরা। এতে  নূন্যতম খরচ পড়বে ৭০০ টাকা। তাতে ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। সর্বোচ্চ খরচ ১০ হাজার টাকা। সে ক্ষেত্রে ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর মাধ্যমে আজীবন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা।

```