Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হিন্দুত্ববাদীরা হামলা চালাল হরিয়ানার চার্চে, ধর্মান্তরণের অভিযোগ, প্রমাণ পায়নি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জোর করে চার্চে ঢুকে গন্ডগোল পাকানোর অভিযোগ উঠল হরিয়ানার ডানপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রোহতকের একটি চার্চে গায়ের জোরে ঢুকে পড়ে তারা। তাদের দাবি, ওই চার্চে নাকি ধর্মান্তরণ চলছিল। যদিও এমন ক

হিন্দুত্ববাদীরা হামলা চালাল হরিয়ানার চার্চে, ধর্মান্তরণের অভিযোগ, প্রমাণ পায়নি পুলিশ

শেষ আপডেট: 10 December 2021 04:53

দ্য ওয়াল ব্যুরো: জোর করে চার্চে ঢুকে গন্ডগোল পাকানোর অভিযোগ উঠল হরিয়ানার ডানপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রোহতকের একটি চার্চে গায়ের জোরে ঢুকে পড়ে তারা। তাদের দাবি, ওই চার্চে নাকি ধর্মান্তরণ চলছিল। যদিও এমন কোনও প্রমাণ মেলেনি সেখানে। পুলিশি বাধার মুখে ফিরেও যায় তারা। প্রসঙ্গত, বিজেপি-শাসিত হরিয়ানায় কয়েক দিন ধরেই আলোচিত হচ্ছে উত্তরপ্রদেশের মতো ধর্মান্তরণ-বিরোধী আইন আনা নিয়ে। সরকারি স্তরে পরিকল্পনা চলছে এই নিয়ে। তার মধ্যেই হিন্দুত্ববাদীদের হামলার ঘটনা ঘটে গেল চার্চে। চার্চের ফাদার বলেন, "সাধারণ মানুষ প্রার্থনা করতে আসেন এখানে। আর পাঁচটা ধর্মীয় স্থানের মতোই এটাও পুজো ও প্রার্থনার জায়গা। এখানে অন্য কিছু হয়নি, হয় না।" তিনি জানান, গতকাল সন্ধেয় পুলিশ আসে তাঁদের চার্চ, জানায় ধর্মান্তরের অভিযোগ উঠেছে চার্চের বিরুদ্ধে। পুলিশ সব খতিয়ে দেখে চলে যায়। তার পরেই হামলা। রোহতকের ডেপুটি পুলিশ কমিশনার ক্যাপ্টেন মনোজ কুমার বলেন, "আমরা অভিযোগ পেয়েছিলাম চার্চের বিরুদ্ধে। কিন্তু ধর্মান্তরের কোনও অভিযোগ সেখান থেকে আসেনি। সেখানে এরকম কিছুু ঘটছিলও না। প্রতি বৃহস্পতি ও রবিবার করে সেখানে এমনিই জমায়েত হয় প্রার্থনার জন্য। এখন চার্চে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।"

```