
শেষ আপডেট: 12 May 2023 14:01
দ্য ওয়াল ব্যুরো: হিরে কেনা অনেকেরই প্রিয় শখ। তবে সেই হিরে কীভাবে তৈরি হয়ে শো-রুমে আসে তা জানেন না অনেকেই। কয়লা খনি থেকে হিরে তোলা অত্যন্ত পরিশ্রমসাধ্য। সেই কারণেই গবেষণাগারে হিরে তৈরি করে তা দিয়ে নতুন শো রুম বানাল নেচার ডায়মন্ড (new diamond show room in Kolkata)।
বৃহস্পতিবার নেচার ডায়মন্ড কলকাতায় প্রথম গবেষণাগারে তৈরি হিরের নতুন শো রুম খুলল কলকাতায়। আর সেই হিরের শো রুম উদ্বোধন করতে এসেছিলেন অভিনেত্রী রিচা শর্মা (Richa Sharma came to open a new diamond show room)। ক্যামাক স্ট্রিটে এই হিরের শো-রুম উদ্বোধন করতে এসে রিচা বললেন কলকাতার বুকে এই নেচার ডায়মন্ড এবার থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন সকলেই। এই দোকানে হিরের গয়নার প্রচুর আধুনিক ডিজাইন পাওয়া যাবে। ফলে, হিরে কেনার একমাত্র গন্তব্য হতেই পারে নেচার ডায়মন্ডের এই শো রুম।

প্রসঙ্গত, হিরে সংগ্রহের পদ্ধতি অত্যন্ত কষ্টকর। ফলে, সারা বিশ্বে শ্রমিক শোষণ, মানবাধিকার লঙ্ঘন এবং পরিবেশ ধ্বংসের মতো বিষয়গুলির সঙ্গে হিরের উৎপাদনের বিষয়টি জুড়ে যাওয়ার ফলে ক্ষতি হচ্ছিল হিরের ব্যাবসায়। সেই কারণেই গবেষণাগারে তৈরি বিশেষ প্রক্রিয়ায় 'ল্যাব গ্রোন ডায়মন্ড' তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নেচার ডায়মন্ড। এই হিরেই মিলবে নতুন শো রুমে।
নেচার ডায়মন্ডের পরিচালক হরশীল শাহ বলেন, কলকাতায় নতুন শো রুম তৈরি করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। নতুন ধরনের হিরের সম্বন্ধে তিনি জানান যে এই হিরে খনিতে পাওয়া হিরের মতোই টেকসই। ফলে, আধুনিক মহিলারা নেচার ডায়মন্ডের রুচিশীল কালেকশনকে পছন্দ করবেন এমনটাই বিশ্বাস তাঁর।
মুখে চিজের চেয়ে অন্য কিছু নিতেই পছন্দ প্রিয়াঙ্কার, যৌনতা নিয়ে মৌনতা ভাঙলেন চোপড়া