Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সুশান্তর দিদি অবসাদের ওষুধের জাল প্রেসক্রিপশন পাঠিয়েছিলেন ভাইকে! পাল্টা অভিযোগ দায়ের রিয়ার

দ্য ওয়াল ব্যুরো: এবার সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং-এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করলেন খোদ রিয়া চক্রবর্তী! তাঁর দাবি, সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুণ কুম

সুশান্তর দিদি অবসাদের ওষুধের জাল প্রেসক্রিপশন পাঠিয়েছিলেন ভাইকে! পাল্টা অভিযোগ দায়ের রিয়ার

শেষ আপডেট: 7 September 2020 16:59

দ্য ওয়াল ব্যুরো: এবার সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং-এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করলেন খোদ রিয়া চক্রবর্তী! তাঁর দাবি, সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের নামও রিয়া উল্লেখ করেছেন। ওই জাল প্রেসক্রিপশনের মারফতই সুশান্ত 'ওষুধ' কিনতেন বলে দাবি রিয়ার। অভিযোগে রিয়া লিখেছেন, "ওই জাল এবং বেআইনি প্রেসক্রিপশন পাওয়ার পাঁচ দিনের মধ্যে সুশান্তের মৃত্যু হয়েছে।" সম্প্রতি নার্কোটিক্স ব্যুরোর আওতায় এসেছে সুশান্ত মৃত্যু রহস্য। অভিনেতা ড্রাগ নিতেন বলে জানা গেছে, সে বিষয়ে রিয়ার হাত ছিল বলেও জেনেছেন তদন্তকারীরা। কিন্তু এবার নার্কোটিক ড্রাগস অ্যান্ড টেলিমিডিসিন প্র্যাকটিসের নির্দেশিকার আওতায় বান্দ্রা পুলিশের কাছে মামলা রুজু করে সুশান্তর দিদি প্রিয়াঙ্কা ও দিল্লির ওই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ জানিয়েছেন রিয়া। রিয়ার দাবি, মৃত্যুর আগে গত ৮ জুন মুম্বইয়ে ছিলেন সুশান্ত। অথচ নথি বলছে, সেদিনই সুশান্তকে দিল্লির একটি হাসপাতালের আউটডোর রোগী হিসেবে দেখিয়ে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল। এমনটা আদৌ হয়নি। ওই প্রেসক্রিপশন একেবারেই ভুয়ো। রিয়া আরও জানিয়েছেন, প্রিয়াঙ্কা সিং ও অভিযুক্ত চিকিৎসকের কাজকর্ম তদন্ত করে দেখা আবশ্যিক। কেন তাঁরা সুশান্তকে জাল প্রেসক্রিপশন দিয়েছিলেন, তাতে কী লেখা ছিল, তাও বিচার্য। রিয়ার দাবি, মাদক বা অবসাদের ওষুধ দেওয়ার আই ভঙ্গ করে জাল প্রেসক্রিপশন পাঠানো হয়েছিল সুশান্তকে। ইতিমধ্যে সামনে এসেছে ৮ জুন দিদি প্রিয়াঙ্কার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের চ্যাট। তাতে দেখা গেছে, অবসাদ ও উদ্বেগের জন্য সুশান্তকে তিনটি ওষুধ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই চ্যাটেই উল্লেখ রয়েছে, প্রিয়াঙ্কা মুম্বইয়ের সেরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন সুশান্তর চিকিৎসার জন্য। যদিও প্রয়াত অভিনেতার পরিবারের তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল, সুশান্তের মানসিক স্বাস্থ্যের সংক্রান্ত কোনও সমস্যার বিষয়ে পরিজনদের কোনও ধারণাই ছিল না। তার পরে এই চ্যাট সামনে আসায় প্রশ্ন উঠেছে, তাহলে সুশান্তর দিদি ভাইয়ের চিকিৎসা নিয়ে এত কথা বলেছেন কেন! পাশাপাশি রিয়া দাবি করছেন, দিদির পাঠানো ওই ওষুধের তালিকা নিয়েই সুশান্তর সঙ্গে অশান্তি হয় রিয়ার। কারণ সুশান্ত ওই ওষুধগুলিই খেতে চাইছিলেন, যাতে মত ছিল না রিয়ার। এই অশান্তিতেই তিনি সুশান্তের বাড়ি ছাড়েন ৮ জুন। এই গোটা ঘটনা জানিয়ে সোমবার মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছেন রিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তে মাদক যোগের জন্য গ্রেফতার হন রিয়ার ভাই শৌভিক। রবিবার নার্কো কর্তারা জেরার জন্য তলব করেন রিয়াকেও। টানা ৬ ঘন্টা জেরা করা হয় তাঁকে।

```