Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আরজি করের নির্যাতিতার পাড়ায় দুর্গাপুজো হবে? বাসিন্দারা বলছেন...

আরজি করের নির্যাতিতা যে পাড়ায় থাকতেন সেই পাড়ার পুজোতেও কাজ করতেন।

আরজি করের নির্যাতিতার পাড়ায় দুর্গাপুজো হবে? বাসিন্দারা বলছেন...

নির্যাতিতার পাড়ায় এবার হবে না দুর্গোৎসব

শেষ আপডেট: 20 August 2024 12:08

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক সপ্তাহ বলতে গেলে বাকি। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু এই বছর উৎসব পালনে মনে নেই বাঙালির। কলকাতার আরজি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এখন মুখর সকলে। রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতির মধ্যেই একাধিক পুজো কমিটি সরকারের দেওয়া অনুদানের টাকাও ফিরিয়ে দিয়েছে। নির্যাতিতার পাড়ার বাসিন্দারা গোটা বিষয় নিয়ে কী ভাবছে? তাঁরা কি এবার দুর্গাপুজো করবে? 

আরজি করের নির্যাতিতা যে পাড়ায় থাকতেন সেই পাড়ার পুজোতেও কাজ করতেন। পাড়ার সকলেই তাঁকে খুব ভালবাসতেন, গর্ব করতেন তাঁকে নিয়ে। তাঁরই সঙ্গে এই পৈশাচিক ঘটনায় ভেঙে পড়েছেন ওই পাড়ার বাসিন্দারাও। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, এবার উৎসব পালনের মতো দুর্গাপুজো করবেন না। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য পুজো করা হবে। শুধু দুর্গাপুজো নয়, এবারের কালীপুজোও তাঁরা বড় করে করবেন না বলে জানিয়েছেন। 

চিকিৎসক-পড়ুয়া খুনের ঘটনায় এবার সোশ্যাল মিডিয়ায় অনেকেই পুজো না করার বার্তা দিয়েছেন। তাঁদের মত, যতদিন না বিচার পাওয়া যায় ততদিন আন্দোলন চলুক। দুর্গাপুজো আসলেই সকলে সব ভুলে যাবেন, তা যেন না হয়। অনেক পুজো কমিটি সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পরোক্ষে একটা বার্তা দিয়েছে। এখন নির্যাতিতার পাড়ার লোকও স্পষ্ট করে দিলেন যে তাঁরা এবার প্রতিবছরের মতো পুজো করবেন না। একই সঙ্গে জানানো হয়েছে, প্রত্যেক বছর শেষের দিকে তাঁরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন, এ বছর সেটিও হবে না। 

বহু মানুষ পুজো না করার কথা বললেও অনেকে আবার পুজো বন্ধ করার বিপক্ষে। তাঁদের যুক্তি, পুজোর সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত থাকেন, তাঁদের উপার্জনও যুক্ত থাকে। তাই পুজো পুরোপুরি বন্ধ হয়ে গেলে সমস্যা বাড়বে বৈ কমবে না। তবে তাঁরাও চাইছেন, উৎসবের আকারে এবার পুজো না হোক, শুধু নমঃ নমঃ করেই এবার পালন করা হোক বাঙালির সেরা উৎসব। 


```