Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন বিরলতম অপরাধ নয়? সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, টুইটে জানালেন মমতা

আরজি করে ডিউটিরত অবস্থায় নিজের কর্মস্থলে ধর্ষণ খুনের শিকার হয়েছেন ডাক্তারি ছাত্রী। ওই মামলায় সোমবার সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

কেন বিরলতম অপরাধ নয়? সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, টুইটে জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 20 January 2025 20:30

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডিউটিরত অবস্থায় নিজের কর্মস্থলে ধর্ষণ খুনের শিকার হয়েছেন ডাক্তারি ছাত্রী। ওই মামলায় সোমবার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে যাচ্ছে রাজ্য। সোমবার রাতে টুইটে এখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আরজি করে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত যে এটি রেয়ারেস্ট অব রেয়ার মামলা নয়!"

প্রসঙ্গত, আরজি কর মামলায় সঞ্জয় রায়কে আদালত ফাঁসির সাজা শোনাবে বলে অনেকেই মনে করেছিলেন। তা না হওয়ার কারণ হিসেবে এদিন রায় দিতে গিয়ে আদালতে বিচারক বলেন, 'এটি বিরলতম অপরাধ নয়'।

টুইটে এ প্রসঙ্গেই বড় প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  টুইটে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "কীভাবে বলা যায় এটি একটি বিরলতম ঘটনা নয়?' টুইটে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, 'আমি নিশ্চিত যে এটি সত্যিই একটি বিরলতম ঘটনা যা মৃত্যুদণ্ডের দাবি করে। তাই আমরা এই সবচেয়ে জঘন্য ও সংবেদনশীল মামলায় মৃত্যুদণ্ডের ওপরে জোর দিচ্ছি'। 

সম্প্রতি ফারাক্কা, জয়নগর, গুড়াপের ধর্ষণ, নারী নির্যাতনের মামলায় রাজ্য আদালতে অপরাধীর ফাঁসির সাজা নিশ্চিত করেছে। ওই প্রসঙ্গ টেনে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'ওই ঘটনাগুলোতে রাজ্য পুলিশ ফাঁসির সাজা নিশ্চিত করতে পারলে এক্ষেত্রে হবে না কেন?'

পর্যবেক্ষকদের মতে, কৌশলে সিবিআই তদন্ত নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ৯ অগস্ট ভোরে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ঘটনার তদন্ত যাতে ক্ষিপ্রতার সঙ্গে এগোয় সেজন্য তদারকি করছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এমনকী ঘটনার ৪৮ ঘণ্টা পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'একজন অ্যারেস্ট হয়েছে। আমাদের সাত দিন সময় দিন। তার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে না হয় সিবিআইকে তদন্তের ভার দেওয়া হোক।'

যদিও চারদিনের মাথায় আদালতের নির্দেশে সিবিআইকে তদন্তভার হস্তান্তর করতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ। অবশেষে দোষীর ফাঁসির সাজা না হওয়ায় এদিন নিজের ক্ষোভ চেপে রাখেননি মুখ্যমন্ত্রী। রায় শোনার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, "আমি এই রায়ে সন্তুষ্ট নন। ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।" পরে ৮টা নাগাদ টুইটে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবে রাজ্য। 


```