Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

R G Kar Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে যে যুক্তি দেখালেন অভিযুক্তর আইনজীবী

আরজি কর মামলায় গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। ফলে শাস্তি ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা।

R G Kar Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে যে যুক্তি দেখালেন অভিযুক্তর আইনজীবী

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 January 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলায় গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। ফলে শাস্তি ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা। এমন অবস্থায় সঞ্জয়ের ফাঁসি ঠেকাতে আদালতে মরিয়া চেষ্টা করতে দেখা গেল তাঁর আইনজীবীকে।

শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে চলছে আরজি কর মামলার শুনানি। সোমবারও সঞ্জয় দাবি করেছে, সে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে।

এ ব্যাপারে দু'পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুপুর পৌনে তিনটেয় রায় ঘোষণার কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে সঞ্জয়ের মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে তার আইনজীবীর ব্যাখ্যা, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে। তাই বিকল্প শাস্তি দেওয়া হোক অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড।

নিজের দাবির সপক্ষে আইনজীবীর ব্যাখ্যা, "শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয়। সেটা দেখতে হবে। যেখানে রিফর্ম করার আর জায়গা নেই সেখানে। আদালতকে দেখাতে হবে কেন রিফর্ম হবার সুযোগ নেই।"

সিবিআইয়ের তরফে অবশ্য পরিষ্কারভাবে এদিনও সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, যেভাবে কর্মরত এক মহিলা চিকিৎসককে তাঁর কর্মস্থলে ধর্ষণ খুন করা হয়েছে, তাতে এটি বিরলতম অপরাধ। তাই অপরাধীর বিরল শাস্তি দেওয়া হোক।

দু'পক্ষের বক্তব্য শোনার পর আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।


```