Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: মেয়ের ডেথ সার্টিফিকেট চাইতে গিয়েও হেনস্থার শিকার হতে হচ্ছে: নির্যাতিতার মা-বাবা

দেখতে দেখতে প্রায় ৭ মাস অতিক্রান্ত হতে চলল। এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন না। আইনি জটে আটকে রয়েছে মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শখের গাড়ি। 

RG Kar: মেয়ের ডেথ সার্টিফিকেট চাইতে গিয়েও হেনস্থার শিকার হতে হচ্ছে: নির্যাতিতার মা-বাবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 February 2025 00:11

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে প্রায় ৭ মাস অতিক্রান্ত হতে চলল। এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন না। আইনি জটে আটকে রয়েছে মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শখের গাড়ি। 

শনিবার রাজ্য সরকারের বিরুদ্ধে এ বিষয়ে বড় অভিযোগ এনেছেন আরজি করের (RG Kar case) নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাবা-মা। সংবাদ মাধ্যমের কাছে তাঁরা বলেন, "ভাবুন! মেয়েকে তো চির জীবনের জন্য হারালামই! এমনকী মেয়ের ডেথ সার্টিফিকেট (daughter's death certificate) চাইতে গিয়েও হেনস্থার শিকার হতে হচ্ছে!"

কী ধরনের হেনস্থা?

নির্যাতিতার বাবা-মা জানান, মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গাড়ির কাগজের নাম ট্রান্সফার করতে গেলে ডেথ সার্টিফিকেট লাগবে। কিন্তু পুরসভা এবং আরজি কর হাসপাতাল একে অপরকে দেখাচ্ছে। পুরসভায় গেলে ওরা বলছে, আরজি করে যান, আর আরজি কর হাসপাতালে গেলে ওরা বলছে, প্রয়োজনীয় নথি ছাড়া ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না!

ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে কী কী নথি প্রয়োজন?

নির্যাতিতার বাবা বলেন, "হাসপাতালে ভর্তি করার টিকিট, চালান এগুলো নাকি ওদের কাছে নেই। এমনকী মৃত্যুর পর ডিউটিরত যে মেডিক্যাল অফিসারের ডিক্লেরেশন সার্টিফিকেট দেওয়ার কথা, তিনি নাকি সেটা দেননি।"

গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে খুন-ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী। ঘটনার পর থেকেই একাধিক প্রশ্নে বিদ্ধ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে এদিন বড় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলছেন, "ডেথ সার্টিফিকেট দিতেও ওরা ভয় পাচ্ছে কেন? কী আড়াল করতে চাইছে সরকার?"

যদিও হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এতদিন পরও কেন নির্যাতিতার পরিবারকে ডেথ সার্টিফিকেট দেওয়া হল না, তার কোনও সদুত্তর মেলেনি আরজি কর মেডিক্যালের তরফে।

নির্যাতিতার মা বলেন, "গাড়িটা মেয়ের বড় শখের ছিল। সাত মাস ধরে গাড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ডেথ সার্টিফিকেট পেলে নাম পরিবর্তন করে আমরা অন্তত চালাতে পারব। তা না করে রাস্তায় ওই গাড়ি নিয়ে বেরোলে পুলিশ তো ধরতে পারে!"


```