Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এফআইআর দায়েরের আগেই ময়নাতদন্ত? এ তো বিস্ময়কর ঘটনা! তুলোধনা সুপ্রিম কোর্টের

এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “মিস্টার সিবাল, সবচেয়ে উদ্বেগের হল, ঘটনার জিডি এন্ট্রি হয়েছে ৯ অগস্ট সকাল ১০টা বেজে ১০ মিনিটে। আর ক্রাইম সিনকে সুরক্ষিত করা হয়েছে রাত সাড়ে ১১টার পর! এতক্ষণ ধরে কী চলছিল?”

এফআইআর দায়েরের আগেই ময়নাতদন্ত? এ তো বিস্ময়কর ঘটনা! তুলোধনা সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 22 August 2024 12:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের শিক্ষার্থী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা থেকে শুরু করে ময়নাতদন্ত—সব নিয়ে কার্যত তুলোধনা করল সুপ্রিম কোর্ট। এমনই প্রশ্নবাণে জর্জরিত করে দিল যে উত্তর দিতে গিয়ে থতমত হয়ে গেলেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। 

এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “মিস্টার সিবাল, সবচেয়ে উদ্বেগের হল, ঘটনার জিডি এন্ট্রি হয়েছে ৯ অগস্ট সকাল ১০টা বেজে ১০ মিনিটে। আর ক্রাইম সিনকে সুরক্ষিত করা হয়েছে রাত সাড়ে ১১টার পর! এতক্ষণ ধরে কী চলছিল?”

প্রধান বিচারপতি এই উদ্বেগ প্রকাশের পরই সিবালকে উপর্যুপরি প্রশ্ন করেন বিচারপতি জেবি পারদিওয়ালা। এদিন সিবিআই ও রাজ্য সরকার দুজনেই আরজি কর কাণ্ড নিয়ে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্ট হাতে নিয়েই প্রশ্ন করতে থাকেন বিচারপতি পারদিওয়ালা। তিনি সিবালের উদ্দেশে বলেন, “ময়না তদন্ত কখন হয়েছে?”

জবাবে কপিল সিবাল বলেন, ময়না তদন্ত হয়েছে সন্ধে ৬টা থেকে ৭টা নাগাদ। তা শুনেই বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, “ময়নাতদন্ত হয়েছে সন্ধে ৬টার সময়ে আর অস্বাভাবিক মৃত্যুর এফআইআর দায়ের হয়েছে রাত সাড়ে ১১টায়! আপনার রাজ্য যা করেছে, আমার ৩০ বছরের কর্মজীবনে এমনটা আমি কখনও দেখিনি! এফআইআর দায়ের করার আগেই ময়না তদন্ত হয়ে গেল!”

বিচারপতি জেবি পারদিওয়ালা এর পরই প্রশ্ন করেন, ‘পঞ্চনামা কখন লেখা হয়?’ জবাবে সিবাল বলেন, ‘বিকেল ৪টে ২০ থেকে ৪ টে ৪০ মিনিটে’। তা শুনে বিচারপতি বলেন, আমাদের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে পরিষ্কার যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে পঞ্চনামা ও ময়না তদন্তের পর। 

৯ অগস্ট চিকিৎসক পড়ুয়ার দেহ পাওয়া থেকে শুরু করে তাঁর মরদেহের সৎকার পর্যন্ত টাইমলাইন নিয়ে এদিন শুনানির সময়ে বিভ্রান্তি তৈরি হয়। বিচারপতি পারদিওয়ালা বলেন, পর দিন শুনানির সময়ে একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে নিয়ে আসবেন, যিনি সবটা বুঝিয়ে বলতে পারবেন।


```