Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Rg Kar: সিবিআইকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই আরজি কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। তা পড়ে দেখে প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সিবিআই স্ট্যাটাস রিপোর্টে যা জানিয়েছে তা ভয়ঙ্কর। খুবই উদ্বেগজনক। 

Rg Kar: সিবিআইকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

শেষ আপডেট: 17 September 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

আরজি কর কাণ্ড নিয়ে এদিন সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তবে তা কোনও চূড়ান্ত রিপোর্ট নয়। এখনও পর্যন্ত তদন্তের যা অগ্রগতি হয়েছে তা নিয়েই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এদিন মামলার শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পারদিওয়ালা সিবিআইয়ের রিপোর্ট খুঁটিয়ে পড়েন।

সন্ধেয় এ ব্যাপারে শীর্ষ আদালতের তরফে সিবিআইকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর।

সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই আরজি কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। তা পড়ে দেখে প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সিবিআই স্ট্যাটাস রিপোর্টে যা জানিয়েছে তা ভয়ঙ্কর। খুবই উদ্বেগজনক। 

আদালত সূত্রের খবর, এদিন আরজি কর মামলার শুনানিতে আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন, ঘটনার পর দুটি সিজার লিস্ট থাকার কথা ছিল। বার বার এই প্রশ্নই আমি তুলেছি যে ময়নাতদন্তের সময়ে মৃতার জিন্সের প্যান্ট ও অন্তর্বাস নিয়ে যাওয়া হয়েছিল কি? জানা গিয়েছে, না নিয়ে যাওয়া হয়নি। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পর তাঁর জিন্স ও অন্তর্বাস অপরাধস্থলেই পড়ে ছিল।

এ কথা শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আপনি সঠিক প্রশ্নই তুলেছেন। এ ব্যাপারে সর্বোচ্চ আদালতও খুব উদ্বিগ্ন। 

একই সঙ্গে আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবার লেখা গত ১২ সেপ্টেম্বরের চিঠি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআইকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এক নির্দেশে বলেন, চিঠিতে উল্লিখিত বিষয়গুলির উপর তারা যেন নজর রাখে এবং তদন্ত করে দেখে।

তদন্তকারী সংস্থার তরফে সলিসিটির জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন, সিবিআই ইতিমধ্যেই বাবার লেখা বিষয়গুলির উপর নজর রেখেছে এবং সেগুলি পর্যালোচনা করে দেখবে। এদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফে অপরাধঘটিত সমস্ত তথ্য, সিসিটিভির ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে আদালতে জানানো হয়।

পরবর্তী শুনানির দিন সিবিআইকে আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে আর্থিক দুর্নীতিঘটিত অপরাধের তদন্তেরও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


```