Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: সঞ্জয়ের যাবজ্জীবনই বহাল থাকবে নাকি ফাঁসি? শুক্রবার রায় জানাবে হাইকোর্ট

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিয়েছে আলিপুর আদালত।

RG Kar: সঞ্জয়ের যাবজ্জীবনই বহাল থাকবে নাকি ফাঁসি? শুক্রবার রায় জানাবে হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 February 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। একই দাবিতে আদালতে গেছে সিবিআইও। একই সঙ্গে রাজ্যের এহেন আবেদনের গ্রহনযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আগামীকাল শুক্রবার ওই মামলায় চূড়ান্ত রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 

গত বছরের ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালের (RG Kar Rape and Murder Case) নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। মূল ঘটনার ৫ মাস ৯ দিন পর গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়েয়র যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত।

এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালে়ঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য ও সিবিআই। ওই মামলাতেই শুক্রবার চূড়ান্ত রায় দেবে আদালত। 

প্রসঙ্গত, নির্যাতিতার বাবা-মা অবশ্য সিবিআই তদন্তে খুব একটা খুশি হতে পারেননি। তাঁরা দাবি করে এসেছেন যে, এই ঘটনা সঞ্জয় রায়ের একার পক্ষে করা সম্ভব নয়। আরও কেউ জড়িত থাকতে পারে। সিবিআই মূল দোষীদের আড়াল করছে বলেও সন্দেহ করেছেন তাঁরা। এছাড়া প্রতিবাদী জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশও মনে করে, এই ঘটনায় আরও অনেকে জড়িত। কিন্তু সিবিআই মনে করেছে, সঞ্জয় একাই দোষী। আর তাঁদের একাধিক রিপোর্টেও বলা হয়েছে যে এই কাজ কারও একার পক্ষে করা সম্ভব।

আরজি কর কাণ্ডের রায় বেরোনোর আগে নির্যাতিতার বাবা-মা বলেছিলেন, মেয়েকে হারানোর পর তাঁদের সব হারিয়ে গেছে। তাই বিচারকের রায়ে তাঁদের আর কিছুই এসে যাবে না। তবে সত্যিই যদি অভিযুক্তরা ধরা পড়ত আর তাদের শাস্তি হত, তবে তাঁদের মেয়ের আত্মার শান্তি হত। তাঁরা মনে করছেন, সব চেয়ে বড় দোষীরাই এখনও অধরা রয়ে গেছেন।

প্রসঙ্গত, আগামী রবিবার ৯ ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতার জন্মদিন। এদিকে শুক্রবারই মামলার ৬ মাস। 'বিচারহীন ৬ মাস' শিরোনামে রবিবার একাধিক কর্মসূচি নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। মেয়ের জন্মদিনের দিক থেকে নতুন করে পথে নেমে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। 


```