Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌগতর নিশানায় আন্দোলনকারীরা, বললেন, এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না

একটানা প্রায় ৪০ দিন হতে চলল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কলকাতা তথা রাজ্যের জুনিয়র চিকিৎসকরা।

 সৌগতর নিশানায় আন্দোলনকারীরা, বললেন, এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না

সৌগত রায়।

শেষ আপডেট: 18 September 2024 00:09

দ্য ওয়াল ব্যুরো: এবার দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের নিশানায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সৌগতর কথায়, "এই যে দেখানো হচ্ছে অভূর্তপূর্ব জনজাগরণ এগুলো ভিত্তিহীন। এটা জুনিয়র চিকিৎসকদের জয় বলে মনে করি না।"

একটানা প্রায় ৪০ দিন হতে চলল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কলকাতা তথা রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নেওয়ার পরেও মঙ্গলবার রাত পর্যন্ত কর্মবিরতি চলছে।


এই প্রসঙ্গে সৌগত বলেন, "সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও ওরা কাজে যোগ দেয়নি। উল্টে ডিস্কো বাজিয়ে নাচছিল। তিন চারজন অফিসারের ট্রান্সফার হয়েছে তো কী হয়েছে। তারা তো অন্য কোথাও চাকরি করবে। এই যে দেখানো হচ্ছে অভূর্তপূর্ব জনজাগরণ এগুলো ভিত্তিহীন। এটা জুনিয়র চিকিৎসকদের জয় বলে মনে করি না।"

দমদমের সাংসদ এও বলেন, "ওরা যে ভাবে একের পর এক বৈঠক ভেস্তে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তাতে তৃণমূল কর্মী হিসেবে গায়ে জ্বালা ধরেছে। তবে সেই তো মমতার হস্তক্ষেপেই সমাধান করতে হল। গা জ্বললেও আমরা এতদিন কিন্তু কোনও মন্তব্য করিনি। দল থেকে নির্দেশ ছিল। তবে আন্দোনকারীদের বলব, অনেক আন্দোলন হয়েছে, এবার ওরা কাজে ফিরুক, বাস্তবের মুখোমুখি হোক।"


```