Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পপুলিস্ট ধাপ্পাবাজি! অপরাজিতা বিল নিয়ে কটাক্ষ আন্দোলনকারীদের, হুঁশিয়ারি তৃণমূলকেও

একদিনের ব্য়বধানে এবার বিবৃতি প্রকাশ করে শাসকদলকে কড়া হুশিয়ারি দিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট।

পপুলিস্ট ধাপ্পাবাজি! অপরাজিতা বিল নিয়ে কটাক্ষ আন্দোলনকারীদের, হুঁশিয়ারি তৃণমূলকেও

জাস্টিস ফর আরজি কর।

শেষ আপডেট: 5 September 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার লালবাজারে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে 'গো ব্যাক' স্লোগান শুনেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়,, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষরা। বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে সাংবাদিক বৈঠকও করেছিলেন তাঁরা।

একদিনের ব্য়বধানে এবার বিবৃতি প্রকাশ করে শাসকদলকে কড়া হুশিয়ারি দিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। একই সঙ্গে আরজি কর নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়া অপরাজিতা বিলকেও কটাক্ষ করলেন তাঁরা।

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, 'কুণাল ঘোষের মাধ্যমে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করার চেষ্টা করতে নেমেছে শাসকদল।'  এরপরই হুঁশিয়ারির সুরে আন্দোলনকারীরা জানিয়েছেন, 'আমরা বেশি জবাব দেব না। খালি শাসক দলকে হুঁশিয়ারি দিতে চাই, ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করা হলে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট তথা বাংলার মানুষের থেকে আরও কঠিন জবাব আপনারা পাবেন।' 

একই সঙ্গে গত সোমবার রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে  'পপুলিস্ট ধাপ্পাবাজি' বলে আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'ডাক্তারদের সুরক্ষা বা নারী সুরক্ষা নিয়ে নীরব এই বিল।' একই সঙ্গে আন্দোলনকারীরা এও জানিয়েছেন, সহপাঠীর বিচার না হওয়া পর্যন্ত তাঁরা তাঁদের এই আন্দোলনকে বাঁচিয়ে রাখবেন এবং লাগতে দেবেন না রাজনৈতিক ছোঁয়া।

প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের বিচার চেয়ে বুধবার রাত ৯টা থেকে ১০টা ১ ঘণ্টা ঘরের আলো নিভিয়ে রাস্তায় মোমবাতি হাতে মানববন্ধন তৈরি করে প্রতীকী প্রতিবাদের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। ওই কর্মসূচিতেে শামিল হয়েছিলেন নির্যাতিতার বাবা-মাও। রাজ্যের আনা অপরাজিতা বিলকে তাঁরা যে সমর্থন করছেন না একথা জানানোর পাশাপাশি কারণও জানিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন, "ছেলেরা ২৪ ঘণ্টা ডিউটি করবে, আর মেয়েরা ১২ ঘণ্টা? কেন এভাবে ছেলে মেয়েদের বিভাজন তৈরি করে মেয়েদের ছোট করা হবে? তাই এই বিলকে সমর্থনের প্রশ্নই নেই।"


```