Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলে গিয়ে ফের সন্দীপকে জেরা ইডি-র, আরজি কর দুর্নীতি ছাড়াও ব্যাঙ্কে বেআইনি লেনদেনের অভিযোগ

আরজি করে আর্থিক বেনিয়মের তদন্তে এবার জেলে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করলেন ইডি আধিকারিকরা। সোমবার দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।  

জেলে গিয়ে ফের সন্দীপকে জেরা ইডি-র, আরজি কর দুর্নীতি ছাড়াও ব্যাঙ্কে বেআইনি লেনদেনের অভিযোগ

এবার আরজি করে আর্থিক বেনিয়মের তদন্তে জেরার মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 14 October 2024 16:22

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে আর্থিক বেনিয়মের তদন্তে এবার জেলে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করলেন ইডি আধিকারিকরা। সোমবার দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।  

সেখানে গিয়ে সন্দীপ-সহ তাঁর নিরাপত্তারক্ষী আশরাফ আলি খান ও বিপ্লব সিংকেও একাধিক বিষয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, তদন্তে নেমে আর্থিক লেনদেন এবং বেআইনি টেন্ডার সংক্রান্ত একাধিক বিষয় উঠে এসেছে। সে বিষয়ে এদিন তিনজনকে জেরা করেন তদন্তকারীরা।

এর আগেও প্রেসিডেন্সি জেলে গিয়ে সন্দীপ-সহ এই তিনজনকে জেরা করেছিল ইডি। ইতিমধ্যে সন্দীপ, তাঁর আত্মীয় এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। এছাড়া তাঁদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে তথ্য হাতে এসেছে ইডির বলে খবর। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরজি কর হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা থেকে এইসমস্ত টাকা এসেছে বলে মনে করা হচ্ছে।

সন্দীপের বিরুদ্ধে আগেই টেন্ডার দুর্নীতি থেকে লাশ পাচার, একাধিক অভিযোগে সরব হওয়ার জেরে আরজি কর থেকে তাঁকে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বহরমপুর মেডিক্যালে অতিরিক্ত সুপার তথা আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। সেই সূত্রেই আদালতের নির্দেশে আরজি করের দুর্নীতির তদন্ত করছে সিবিআই। পরে তাতে যোগ দেয় ইডিও। ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রীর একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। উদ্ধার হয়েছে অসংখ্য নথিও। সেই সুত্র ফের সন্দীপদের জেরা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।


```