Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধীদের রেয়াত নয়, তিলোত্তমার বিচার ছিনিয়ে নেবই: নির্যাতিতার মায়ের সুরে গলা মেলাল রাজপথ

জাতি, বর্ণ, ধর্ম, বয়স- নির্বিশেষে রবিবার রাতে কলকাতা থেকে জেলার রাজপথ, সর্বত্রই একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস।

অপরাধীদের রেয়াত নয়, তিলোত্তমার বিচার ছিনিয়ে নেবই: নির্যাতিতার মায়ের সুরে গলা মেলাল রাজপথ

বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদীরা।

শেষ আপডেট: 8 September 2024 22:40

দ্য ওয়াল ব্যুরো: টালা থেকে টালিগঞ্জ কিংবা সোদপুর থেকে যাদবপুরই নয়, ন্যায় বিচারের দাবিতে মফঃস্বলের জেলাগুলিতেও রাজপথ লোকে লোকারণ্য। 

জাতি, বর্ণ, ধর্ম, বয়স- নির্বিশেষে রবিবার রাতে কলকাতা থেকে জেলার রাজপথ, সর্বত্রই একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস।

তাঁরা বলছেন, আজকের রাত অভয়ার রাত। এই রাতেই নরখাদকদের লালসার শিকার হয়েছিল আরজি করের ডাক্তারি ছাত্রীটি। এক মাস অতিক্রান্ত। কিন্তু অপরাধীরা ছাড়া পাবে না, বিচার ছিনিয়ে নেব। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কেউ রাজপথে ছবি আঁকছেন, কেউ পথনাটিকা। কারও বা হাতে মশাল। এভাবেই নিজ নিজ প্রতিবাদের সুরে পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছেন হাজার হাজার মানুষ। হাতে হাত ধরে চোয়াল শক্ত করে প্রতিজ্ঞা করছেন, আন্দোলনকে আরও তীব্রতর করার।

রাজনীতির জন্য খ্যাত বাংলা। সেই বাংলায় কোনও রাজনৈতিক পতাকা ছাড়া এভাবে মানুষকে একত্রিত হওয়ার নজিরের সূচনাটা গত মাসের ১৪ তারিখ করেছিলেন মেয়েরা রাত দখলের কর্মসূচি দিয়ে। তারপরে ধর্মতলায় গত রবিবার ১ সেপ্টেম্বর  রাত জেগেছেন নাগরিকরা।

পরের দিন সোমবার লালবাজারে রাতভর ঘেরাও অবস্থান করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার একদিনের ব্যবধানে গত বুধবার ৯টা থেকে ১০ টা, ১ ঘণ্টার আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, তাও গড়িয়েছিল মধ্যরাতে। এবার আরও একটা রবিবার বিচারের দাবিতে রাত জাগছে কলকাতা থেকে জেলা।

এদিন বিকেলে আন্দোলনকারীদের মঞ্চে দাঁড়িয়ে নিহত চিকিৎসকের মা বলেন, “আমরা আর উই ওয়ান্ট জাস্টিস বলব না। বিচার চাই নয়, বিচার করতে হবে এটাই আমাদের দাবি। তাই বলুন, উই ডিমান্ড জাস্টিস। যতদিন না আমার মেয়ে বিচার পাচ্ছে আপনারা রাস্তা ছাড়বেন না।” কয়েক ঘণ্টার মধ্যে সেই দাবি ঘুরছে প্রতিবাদীদের মুখে মুখে। তাঁদের কথায়, "একমাস অতিক্রান্ত। বিচারের জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে?" পরক্ষণে সমস্বরে জবাব দিয়েছেন নিজেরাই, "বিচার যত পিছবে আন্দোলনও ততই শক্তিশালী হবে।"


```