Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: ফের শহরে মিছিল! কর্মবিরতি উঠবে নাকি বৃহত্তর আন্দোলন? একটু পরেই জানাবেন ডাক্তাররা

বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বৈঠকের পরও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানাননি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

RG Kar: ফের শহরে মিছিল! কর্মবিরতি উঠবে নাকি বৃহত্তর আন্দোলন? একটু পরেই জানাবেন ডাক্তাররা

ফের শহরে মিছিল।

শেষ আপডেট: 4 October 2024 17:30

দ্য ওয়াল ব্যুরো: কর্মবিরতি উঠে যাবে নাকি আরও বৃহত্তর আন্দোলনের পথে জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বৈঠকের পরও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানাননি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

পরিবর্তে এসএসকেএমের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু হয়েছে। মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

বস্তুত, আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। বিশেষত, সোশ্যাল মাধ্যমে রীতিমতো ঝড় বইছিল। কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

উৎসবে ফিরেছে জনতা! মহালয়ার সন্ধে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা! বিষয়টি টের পাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরাও। এমনকী অন্যদিনের তুলনায় এদিনের মিছিলে মানুষের ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। 

সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতি নিয়ে চিন্তিত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও। মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তা বেশ বুঝতে পারছেন তাঁরাও। তারই জেরে কর্মবিরতির বিকল্প হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে করেছেন তাঁরা।

সূত্রের দাবি, সিনিয়র চিকিৎসকরা তো বটেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশও কর্মবিরতি প্রত্যাহার করে বিকল্প আন্দোলন জারি রাখার পক্ষপাতী। যদিও একাংশ জুনিয়র চিকিৎসকরা চাইছেন, আন্দোলনকে আরও তীব্রতর করতে। তাঁদের বক্তব্য, নাম কা ওয়াস্তে কিছু আশ্বাস ছাড়া মূল দাবি এখনও পূরণ হয়নি। 

ওই অংশের মতে, আন্দোলনকে আরও তীব্রতর করতে এবার আমরণ অনশনের পথে হাঁটা উচিত। যদিও অপর পক্ষের দাবি, এভাবে দিনের পর দিন কর্মবিরতি চালিয়ে গেলে মানুষের কষ্ট বাড়বে। সেক্ষেত্রে পাশ থেকে সরে যেতে পারে জনসমর্থন। 

তবে এ ব্যাপারে এখনও অফিসিয়ালি কিছু জানাননি জুনিয়র চিকিৎসকরা। আর কিছুক্ষণ পরেই ধর্মতলার মঞ্চ থেকে এব্যাপারে নিজেদের অবস্থান তাঁরা স্পষ্ট করতে পারেন বলে জানা যাচ্ছে। 


```