Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পাবলিক মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?' মমতার নির্দেশ উড়িয়ে হুঁশিয়ারি হুমায়ুনের

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এবার সরাসরি পথে নেমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন শাসকদলের বিধায়ক।

'পাবলিক মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?' মমতার নির্দেশ উড়িয়ে হুঁশিয়ারি হুমায়ুনের

হুমায়ুন কবীর।

শেষ আপডেট: 11 September 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো:  ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরও আন্দোলনে অনড় চিকিৎসক পড়ুয়ারা। মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। স্বাস্থ্যসচিব, মুখ্যসচিবের চিঠির পরও জট অব্যাহত।
এমন পরিস্থিতিতে এবার সুর চড়ালেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এবার সরাসরি পথে নেমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন শাসকদলের বিধায়ক।

এদিন আরজি কর প্রসঙ্গে হুমায়ুন বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক। আরজি করের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই। আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এজিনিস আর বরদাস্ত করব না।"


এখানেই না থেমে হুমায়ুন এও বলেন, "ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।"

প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে আরজি কর প্রসঙ্গে বাকিদের কথা না বলার বার্তা দিয়েছিলেন তিনি। পুজো এবং নিজেদের এলাকার কাজে জনপ্রতিনিধিদের মন দিতে বলেছিলেন বলেও খবর সূত্রের। এরই মাঝে হুমায়ুন জুনিয়র চিকিৎসকদের তোপ দাগায় বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

এর আগে চিকিৎসকদের বেতন, ভাতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। সে সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছিলেন কাঞ্চন।


```