Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে আরজি কর প্রসঙ্গ, বাংলায় মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় কী দাবি বিজেপির

এবার সংসদে আরজি কর কাণ্ডের রেশ। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন।

 সংসদে আরজি কর প্রসঙ্গ, বাংলায় মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় কী দাবি বিজেপির

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 November 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: এবার সংসদে আরজি কর কাণ্ডের রেশ। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এদিন সেখানে আরজি করের প্রসঙ্গ টেনে বাংলার মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান পদ্মশিবিরের সাংসদরা।

বিজেপির তরফে সংসদে এ ব্যাপারে মূলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। গেরুয়া শিবিরের অন্যান্য সাংসদরা তা সমর্থন করেন।

গত ৮ অগস্ট মধ্যরাতে আরজি করের সেমিনার হলে দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন আমজনতা। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পরের দিন থেকেই লাগাতার আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ১৪ অগস্ট মধ্যরাত থেকে একাধিকবার রাত দখলের কর্মসূচিও পালিত হয়েছে মহিলাদের উদ্যোগে।

তবে সদ্য সমাপ্ত রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে আরজি করের তেমন কোনও প্রভাব দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন, আরজি করের প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। তবে ফল প্রকাশে দেখা যায়, আগের ৫টি আসন তো বটেই, এমনকী বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভাও এবারে এসেছে শাসকদলের দখলে। 

পর্যবেক্ষকদের অনেকের মতে, আরজি করে ইস্যুতে তৈরি হওয়া মানুুষের ক্ষোভকে জাগিয়ে রাখতেই এদিন সংসদে এই প্রসঙ্গ উত্থাপন করেছেন বিজেপি সাংসদ শমীক।

যদিও শমীকের মতে, 'এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়। আরজি করের ঘটনা আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলার মেয়েরা সুরক্ষিত নন। নিজের কর্মস্থলেই খুন হতে হয়েছে ডাক্তারি ছাত্রীকে। সে কারণে রাজ্যের মহিলা চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে।'


```