Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

RG Kar: নির্যাতিতার সুবিচার চেয়ে শ্যামবাজারে ধরনায় বসছেন আনিস খান ও বরুণ বিশ্বাসের পরিবার

জাস্টিস ফর আরজি কর। দিকে দিকে ওঠা এই স্লোগানে এবার শামিল হতে চলেছেন প্রয়াত আনিস খান ও বরুণ বিশ্বাসের পরিবার।

RG Kar: নির্যাতিতার সুবিচার চেয়ে শ্যামবাজারে ধরনায় বসছেন আনিস খান ও বরুণ বিশ্বাসের পরিবার

আনিস খানের বাবা।

শেষ আপডেট: 7 September 2024 08:04

দ্য ওয়াল ব্যুরো: জাস্টিস ফর আরজি কর। দিকে দিকে ওঠা এই স্লোগানে এবার শামিল হতে চলেছেন প্রয়াত আনিস খান ও বরুণ বিশ্বাসের পরিবার।

আদালতের অনুমতি নিয়ে শনিবার থেকে শ্যামবাজারের ভূপেন বোস অ্যাভিনিউতে ধরনায় বসবেন তাঁরা। ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শর্ত হিসেবে আদালত জানিয়েছে, দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ধরনা চালাতে পারবেন তাঁরা। ৩০০-র বেশি মানুষের জমায়েত করা যাবে না অবস্থানস্থলে।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়ার বাম ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। অভিযোগ উঠেছিল, গভীর রাতে বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হয় আনিসকে। পুলিশের উর্দি পরা একজন তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্টে, আনিসের মাথায় গভীর ক্ষত মেলে। ভাঙা ছিল শরীরে বেশ কিছু হাড়। ছেলের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন আনিসের বৃদ্ধ বাবা সালেম খান। 

অন্যদিকে ২০১২ সালের ৫ জুলাই উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিল। দুটি ক্ষেত্রেই তদন্তে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছিল। আনিসের বাবা বলেন, "ছেলের খুনের বিচার এখনও পাইনি। আর কাউকে যেন এভাবে চলে যেতে না হয়। তাই আরজি করের নির্যাতিতার বিচার দেবে এই ধর্নায় বসার সিদ্ধান্ত।"


```