Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইডির নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্তর হুগলির বাংলো, কারা আসতেন এখানে? তল্লাশি চলছে আরও ৫ জায়গায়

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় ছিলেন এই বিধায়ক।

ইডির নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্তর হুগলির বাংলো, কারা আসতেন এখানে? তল্লাশি চলছে আরও ৫ জায়গায়

তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়।

শেষ আপডেট: 17 September 2024 09:43

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে দুর্নীতির তদন্তে মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ির পাশাপাশি এদিন হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামেও পৌঁছে গেছে তদন্তকারীদের একটি দল। সেখানে একটি বাংলোতেও চলছে তল্লাশি। 

সূত্রের দাবি, এই বাংলোটি সুদীপ্তর। এখানে কারা কার আসতেন, কী হত তা বিস্তারিত জানছেন তদন্তকারীরা। স্থানীয়রা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর, ১ জানুয়ারির মতো বিশেষ দিনগুলোতে এই বাংলোতে প্রচুর ভিআইপি আসতেন। তাঁদেরকে নিয়ে পার্টির আয়োজন করতেন সুদীপ্ত।

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় ছিলেন এই বিধায়ক। দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির স্ক্যানারের আওতায় এসে পড়েছেন। 

গত বৃহস্পতিবারই সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। তাঁর বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁরই একটি নার্সিং হোমে অভিযান চালিয়েছিলেন আধিকারিকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছিল তল্লাশি। 

সিবিআই বাড়ি থেকে চলে যাওয়ার পর অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ্ত জানিয়েছিলেন, তদন্তকারী আধিকারিকদের সবরকম ভাবে সহযোগিতা করবেন তিনি। আজ ফের গিয়ে পৌঁছল ইডি।

মঙ্গলবার উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়ির পাশাপাশি দক্ষিণে বালিগঞ্জ সার্কুলার রোডেও পৌঁছেছে ইডি। এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকেরা।


```