Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর দুর্নীতি মামলা: চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১১ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে।

আরজি কর দুর্নীতি মামলা: চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 February 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১১ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে।

সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে এই মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৩মার্চের মধ্যে অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ শেষ করতে হবে। কীভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত। এর ফলে দ্রুত বিচারপ্রক্রিয়া সংগঠিত করা সম্ভব হবে বলেও মনে করছে আদালত।

গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। ওই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। 

উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে। বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলেও মনে করেছিলেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে। 


```