Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিভিক সঞ্জয় রায়ই অভিযুক্ত, আরজি কর ধর্ষণ-খুনের ৫৮ দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট

সিবিআই সূত্রের দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মামলায় চার্জশিটে নাম রয়েছে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের।

সিভিক সঞ্জয় রায়ই অভিযুক্ত, আরজি কর ধর্ষণ-খুনের ৫৮ দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 October 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার শিয়ালদহ আদালতে ২১৩ পাতার চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রের দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের।  একই সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের সপক্ষে একাধিক নথিও আদালতে দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। ধর্ষণ-খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ সিভিক পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণের পর মূল মামলায় সিবিআই আর কাউকে গ্রেফতার করেনি। তবে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও কেউ কেউ জড়িত থাকতে পারে বলে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা এবং নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছিল।

তবে আদালত সূত্রের খবর, সিবিআইয়ের দাখিল করা চার্জশিটে ২০০ জনের বয়ানের প্রসঙ্গ উল্লেখ করে মূল অভিযুক্ত হিসেবে এখন পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়েছে। ওই সূত্রের দাবি, এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই সঞ্জয়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এটাই চূড়ান্ত চার্জশিট নয়। সেক্ষেত্রে নতুন করে কারও নাম উঠে এলে তা সাপ্লিমেন্টারি চার্জশিটে যুক্ত করা হবে।

জানা যাচ্ছে, এই ঘটনায় অপর ২ অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কথাও চার্জশিটে উল্লেখ রয়েছে। এই ২ ব্যক্তি ঘটনাকে আমল দেওয়ার প্রয়োজন মনে করেনি এবং লঘু করে দেখানোর চেষ্টা করেছেন, এমনকী তাঁরা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন বলে চার্জশিটে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

তবে সিবিআইয়ের দাখিল করা চার্জশিটের সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাননি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, “সিবিআই আদালতে প্রাথমিক চার্জশিট দাখিল করেছে বলে শুনেছি। আইনজীবীর সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।"


```