Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

RG Kar: রহস্যের জট ছাড়াতে এবার ১৪ জন পুলিশ কর্মীকে তলব করল সিবিআই

গোটা ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট।

RG Kar: রহস্যের জট ছাড়াতে এবার ১৪ জন পুলিশ কর্মীকে তলব করল সিবিআই

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 August 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: ৮ অগস্ট মধ্যরাতে আরজি করে নিজের কর্মস্থলেই ধর্ষণ ও নৃশংসভাবে খুন হতে হয়েছে ডাক্তারি পড়ুয়াকে। শুধু তাই নয়, চারতলার যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল, সেই ক্রাইম স্পটেও ১৪ অগস্ট মধ্যরাতে হামলা চালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।

গোটা ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত নেমে এবার আরজি কর মেডিক্যালের আউটপোস্টের ডিউটিতে থাকা পুলিশের কর্মীদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


সূত্রের খবর, ৮ অগস্ট রাত থেকে ১৪ অগস্ট মধ্যরাত পর্যন্ত ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের মধ্যে ১৪ জনকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিয়ে এদিন সন্ধেতেই সিজিওতে যান সঞ্জীব মুখোপাধ্যায় সহ পুলিশের ৬জন কর্মী।

জানা যাচ্ছে, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গতিবিধি সম্পর্কে তাঁদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানতে চাইবেন তদন্তকারীরা। একই সঙ্গে সেদিন আর কারা কারা আরজি করের ওই বিল্ডিংয়ে প্রবেশ করেছিল, সেখানে যাতায়াতের পথে কারও অস্বাভাবিক আচরণ তাঁদের চোখে পড়েছিল কিনা, এসবই জানা হবে।

একই সঙ্গে ১৪ অগস্ট মধ্যরাতে দুষ্কৃতীরা যে তাণ্ডব চালিয়েছিল, তাতে ক্রাইম সিনেও দুষ্কৃতীরা প্রবেশ করেছিল কিনা, পুলিশ কেন পাল্টা প্রতিরোধ গড়তে পারল না, এসব ব্যাপারেও জানতে চাওয়া হবে।

প্রসঙ্গত, ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণ কাণ্ডে আগেই সিবিআইন তদন্তের দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ১৪ অগস্ট মধ্যরাতে আরজি করে হামলা-সহ হাসপাতালের একাধিক দুর্নাীতির তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আদালতের ওই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে আরজি কর আউটপোস্টের দায়িত্বে থাকা ১৪ জন পুলিশ কর্মীকে সিবিআইয়ের তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


```