Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইনজীবীদের মানববন্ধন কর্মসূচিতে সন্দীপ ঘোষের আইনজীবীও! কী বললেন?

'জাস্টিস ফর আরজি কর’ স্লোগানকে সামনে রেখে এদিন হাইকোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হন আইনজীবীরা। যে কর্মসূচিতে দেখা গেল আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যকেও, যিনি শুরুতে আরজি কর মামলায় ধৃত সন্দীপ ঘোষের হয়ে আদালতে লড়েছিলেন।

আইনজীবীদের মানববন্ধন কর্মসূচিতে সন্দীপ ঘোষের আইনজীবীও! কী বললেন?

আরজি কর নিয়ে প্রতিবাদ

শেষ আপডেট: 4 September 2024 22:55

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছ আমজনতা। দিকে দিকে পালিত হচ্ছে মানব বন্ধন কর্মসূচি। এবার তাতে শামিল হলেন আইনজীবীরাও। 'জাস্টিস ফর আরজি কর’ স্লোগানকে সামনে রেখে এদিন হাইকোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হন আইনজীবীরা। যে কর্মসূচিতে দেখা গেল আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যকেও, যিনি শুরুতে আরজি কর মামলায় ধৃত সন্দীপ ঘোষের হয়ে আদালতে লড়েছিলেন।

আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের তদন্তের সূত্রে সামনে এসেছে মেডিক্যালের দুর্নীতির অভিযোগ। আদালতের নির্দেশে ওই মামলারও তদন্ত করছে সিবিআই। ওই মামলাতেই গত সোমবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত, আদালতের নির্দেশে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে এর আগে সন্দীপ ঘোষের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছিলেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আদালতে তিনি দাবি করেছিলেন, তাঁর মক্কেলকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে জনরোষ তৈরির অভিযোগও এনেছিলেন। এও দাবি করেছিলেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে এখনও তদন্তকারীরা কোনও প্রমাণ দেখাতে পারেনি।

এহেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যকে এদিন 'জাস্টিস ফর আরজি কর' এর মিছিলে দেখা যাওয়ায় জোর কৌতূহল তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যেই। তবে এ ব্যাপারে আলাদা করে কোনও মন্তব্য করেননি ওই আইনজীবী। তবে অন্য আইনজীবীদের মতে, সরাসরি সন্দীপ ঘোষের বিরুদ্ধে মিছিল ছিল না। মিছিল হয়েছে ছাত্রীকে ধর্ষণ-খুনের বিচার চেয়ে। সেক্ষেত্রে হয়তো ওই আইনজীবীর সমর্থন রয়েছে। তাই তিনি এই মাবনবন্ধন কর্মসূচিতে শামিল হয়েছিলেন। 


```