Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের মোবাইলে একাধিক রহস্যজনক ভিডিও! আদালতে কী বলল সিবিআই

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মোবাইলের কল লিস্ট থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের মোবাইলে একাধিক রহস্যজনক ভিডিও! আদালতে কী বলল সিবিআই

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল।

শেষ আপডেট: 18 October 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মোবাইলের কল লিস্ট থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এবার সন্দীপ ও অভিজিতের মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া গিয়েছে বলে শুক্রবার শিয়ালদহ আদালতে জানিয়েছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, ওই ভিডিওগুলি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তসাপেক্ষ। 


একই সঙ্গে এদিন অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে বলা হয়, জামিন পেলে ওরা তথ্যপ্রমাণ লোপাট করতে পারে। সিবিআইয়ের দাবি মেনে ৪ নভেম্বর পর্যন্ত দু'জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক। অর্থাৎ জেলে গিয়েও জেরা করতে পারবেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের রহস্য উন্মোচনে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে মরিয়া ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার শিয়ালদহ আদালতে সেই আবেদনই করা হয়। কিন্তু দু'জনের কেউই টেস্ট করাতে সম্মতি দেননি।

গুজরাতের গান্ধীনগরে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালাইসিস টেস্ট করতে চেয়েছিল সিবিআই। আদালতে সিবিআই দাবি করেছিল, অপরাধে গভীর ষড়যন্ত্র থাকলে, এই টেস্ট সবটা উন্মোচনে সাহায্য করতে পারে।

সিবিআই জানিয়েছে, এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। দিল্লির সিএফএসএল-এর রিপোর্ট অনুযায়ী তাঁর বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অসঙ্গতি পাওয়া গিয়েছিল। তাই নার্কো অ্যানালাইসিস টেস্ট অপরাধের পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র থাকলে সেটার উন্মোচনে সহায়ক হতে পারে। অভিযুক্ত সন্দীপ ঘোষের বক্তব্যের সত্যতা যাচাই করতে সহায়তা করবে।

তবে সন্দীপ ও অভিজিত তাতে রাজি না হওয়ায় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। মোবাইলের ভিডিও থেকে তদন্তের নতুন কোনও সূত্রে সামনে আসে কিনা, সেটাই দেখার।


```