Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর থেকে আবাস, বিধানসভার আগেই রানি রাসমণিতে যুব কংগ্রেস কর্মীদের আটকাল পুলিশ

বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। ‘নেশা নয়, চাকরি চাই’— স্লোগানকে সামনে রেখে সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস।

আরজি কর থেকে আবাস, বিধানসভার আগেই রানি রাসমণিতে যুব কংগ্রেস কর্মীদের আটকাল পুলিশ

রানি রাসমণিতে পুলিশি ব্যারিকেড।

শেষ আপডেট: 2 December 2024 15:42

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর-কাণ্ড থেকে আবাস দুর্নীতি, একাধিক ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। তবে এই অভিযান ঘিরে রানি রাসমণি রোডে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ।

সেখানেই আটকে দেওয়া হয়, আন্দোলননকারীদের। শুরুর দিকে পুলিশের সঙ্গেও বচসাতেও জড়িয়ে পড়েন যুব কংগ্রেসের কর্মীরা। তবে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী আগে থেকেই মোতায়েন থাকায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

পুলিশি ব্যারিকেডের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিকের অভিযোগ, একসময় সিপিএমের বিরুদ্ধে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার অভিযোগ করত তৃণমূল। এখন ক্ষমতায় এসে অতীতের শাসকের মতোই আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। ‘নেশা নয়, চাকরি চাই’— স্লোগানকে সামনে রেখে সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস।

আজহার বলেন, "পরিবর্তনের লক্ষ্যে মানুষ রাজ্যের ক্ষমতার বদল ঘটিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোন লাভ হয়নি। বরং সসময়ের সঙ্গে সঙ্গে বেকারত্ব বেড়েছে। নারীরা যে সুরক্ষিত নন, তার প্রমাণ আরজি কর কাণ্ড। আবাসের ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্নীতি কাকে বলে। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আন্দোলনকারীদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে।"


```