Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঞ্জয় রায়ের হাতে চার্জশিট দিল সিবিআই, সই করিয়ে পাঠানো হল অতিরিক্ত জেলা দায়রা আদালতে

মঙ্গলবারই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছিল আরজি করে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয়কে।

সঞ্জয় রায়ের হাতে চার্জশিট দিল সিবিআই, সই করিয়ে পাঠানো হল অতিরিক্ত জেলা দায়রা আদালতে

ফাইল ছবি

শেষ আপডেট: 8 October 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সোমবারই চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালতে ২১৩ পাতার চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের কপি ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। 

মঙ্গলবারই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছিল আরজি করে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয়কে। সেখানেই সিবিআই আধিকারিকরা তার হাতে চার্জশিট তুলে দিয়েছে বলে খবর। সেই চার্জশিট সই করিয়েই পাশাপাশি অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারককে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

সিবিআই সূত্রের খবর এদিন আদালতে সঞ্জয় রায় ছিল একদমই নিশ্চুপ। একটিও কথা বলেনি। মুখ বন্ধ করে সই করে চার্জশিটের কপি নিয়েছে। যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

সিবিআই জানিয়েছে, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের।  একই সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের সপক্ষে সোমবারই একাধিক নথি আদালতে দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে খুন ও ঘর্ষণে অভিযুক্ত হিসেবে একমাত্র তার নাম থাকলেও এদিন একেবারেই নিশ্চুপ ছিল সে।

আদালত সূত্রে খবর, সিবিআইয়ের দাখিল করা চার্জশিটে ২০০ জনের বয়ানের প্রসঙ্গ উল্লেখ করে মূল অভিযুক্ত হিসেবে এখন পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়েছে। ওই সূত্রের দাবি, এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই সঞ্জয়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে এটাই চূড়ান্ত চার্জশিট নয়। সেক্ষেত্রে নতুন করে কারও নাম উঠে এলে তা সাপ্লিমেন্টারি চার্জশিটে যুক্ত করা হবে। ঘটনায় অপর ২ অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কথাও চার্জশিটে উল্লেখ রয়েছে। 


```