Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

RG Kar: বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলায় সব পক্ষের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

RG Kar: বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলায় সব পক্ষের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

বিনীত গোয়েল।

শেষ আপডেট: 6 May 2025 20:29

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের (RG Kar Incident) নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) বিরুদ্ধে আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।

ওই মামলায় সব পক্ষের থেকে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এদিন আদালতে পিটিশন জমা দেওয়ার আর্জি জানান বিনীতের আইনজীবী। অন্যদিকে এই মামলায় হলফনামা পেশ করার জন্য আদালতের কাছে সময় চেয়ে নেয় কেন্দ্রের আইনজীবী। এরপরই মামলায় সব পক্ষের হলফনামা তলব করে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ জুন। 

আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগেই আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে। আদালতে তাঁর প্রশ্ন ছিল, ‘‘পুলিশের উচ্চ পদে থেকে কী ভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন বিনীত গোয়েল?’’ এরপরই মামলা গ্রহণ করেছিল আদালত।


```