Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

RG Kar: প্রাক্তন সিপি বিনীতের বিরুদ্ধে মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি! কেন?

আরজি কর কাণ্ড কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

RG Kar: প্রাক্তন সিপি বিনীতের বিরুদ্ধে মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি! কেন?

হাইকোর্টের প্রধান বিচারপতি ও প্রাক্তন সিপি বিনীত গোয়েল।

শেষ আপডেট: 20 February 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আদালত সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিনীত গোয়েলের মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। পরিবর্তে মামলাটি অন্য বেঞ্চে পাঠানো হবে বলে জানিয়েছেন। এদিন প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠার পরই মামলা থেকে সরে দাঁড়ান প্রধান বিচারপতি।

গত বছরের ৯ অগস্ট আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। তারপরই নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে।

এবিষয়ে আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে। ২০২৪ এর ৪ অক্টোবর ওই আবেদন গ্রহণ করেছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ। 


```