Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের ইতিহাস আবার করে লেখা দরকার, ছোটদের বইয়ের 'ভুল' ধরল কেন্দ্রীয় প্যানেল

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের ইতিহাস (History) বইতে বদল আনার পক্ষে সওয়াল করল ন্যাশানাল বুক ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান গোবিন্দ প্রসাদ শর্মা জানিয়েছেন, নতুন তথ্যের উপর ভিত্তি করে ইতিহাস বইগুলি আবার করে লেখা প্রয়োজন। পশ্চিমবঙ্গ সহ তিন সীমান

ভারতের ইতিহাস আবার করে লেখা দরকার, ছোটদের বইয়ের 'ভুল' ধরল কেন্দ্রীয় প্যানেল

শেষ আপডেট: 14 October 2021 05:16

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের ইতিহাস (History) বইতে বদল আনার পক্ষে সওয়াল করল ন্যাশানাল বুক ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান গোবিন্দ প্রসাদ শর্মা জানিয়েছেন, নতুন তথ্যের উপর ভিত্তি করে ইতিহাস বইগুলি আবার করে লেখা প্রয়োজন। পশ্চিমবঙ্গ সহ তিন সীমান্তবর্তী জেলায় বিএসএফকে বাড়তি ক্ষমতা কী বদল আনতে বলা হয়েছে ইতিহাস বইতে? বলা হয়েছে, এযাবৎ অতীতের সমস্ত ঘটনার ভারতীয়দের ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে, সাফল্যে সেভাবে আলোকপাত করা হয়নি। তবে সেটাই করা দরকার। বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে জয়ের জন্য লড়েছিলেন এদেশের রাজারা, তা সামনে আনা দরকার। যুদ্ধের ফলাফল কী হয়েছিল, দেশীয় রাজারা হেরে গিয়েছিলেন কেন, তা নিয়ে কাটাছেঁড়া কম হওয়া দরকার। গোবিন্দ প্রসাদ শর্মা সাফ জানিয়েছেন, মহারানা প্রতাপের মতো রাজাদের যুদ্ধে যে অদম্য লড়াইয়ের মানসিকতা দেখা গিয়েছিল, প্রতিপক্ষ শক্তিশালী জেনেও যাঁরা হার মানেননি, পিছিয়ে যাননি, যুদ্ধের ময়দানে যাঁরা লড়েছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত, তাঁদের কাহিনিই আরও বেশি করে পড়া দরকার এদেশের ছাত্রছাত্রীদের। স্কুলের সিলেবাস আর টেক্সট বইগুলি পুনর্বিবেচনা করে দেখার জন্য কেন্দ্রের তরফে একটি কমিটি গড়ে তোলা হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। মঙ্গলবার এই কমিটির প্রথম বৈঠক ছিল। তারই অন্যতম সদস্য গোবিন্দ প্রসাদ শর্মা। ভারতের ইতিহাস আবার করে লেখার নিদান দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে গোবিন্দ প্রসাদ শর্মা জানিয়েছেন, ইতিহাসের সব বইতে কেবল এদেশের রাজাদের হারের কথাই লেখা রয়েছে। বিদেশীদের সামনে যুদ্ধে আমরা যে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি তা নিয়ে আরও বেশি করে আলোচনা হওয়া দরকার। 'ভুল' ইতিহাসের বেশ কিছু উদাহরণও দিয়েছেন গোবিন্দ প্রসাদ শর্মা। তিনি বলেছেন, প্রচলিত ধারণা তৈরি হয়ে আছে, মুঘল সম্রাট আকবরের কাছে মহারানা প্রতাপ হেরে গিয়েছিলেন। কিন্তু সত্যিটা হল ওঁদের দুজনের লড়াইয়ের ময়দানে সামনাসামনি কখনও দেখাই হয়নি। এমনই অনেক ত্রুটি রয়েছে প্রচলিত ইতিহাসে। এই সমস্ত ভুল ভাঙার জন্য আবার করে ইতিহাস লেখা সরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```