Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভূতুড়ে ভোটার ধরে দিলেই পুরস্কার! বিতর্কে দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী

ভূতুড়ে ভোটার ইস্যুতে দলের নেতা, কর্মীদের বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভূতুড়ে ভোটার ধরে দিলেই পুরস্কার! বিতর্কে দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 7 March 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার (ghost voters) ইস্যুতে দলের নেতা, কর্মীদের বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জেলায় জেলায় তৃণমূল কর্মীরা ভূতুড়ে ভোটার ধরার কাজে নেমেও পড়েছেন। 

এরই মধ্যে ভূতুড়ে ভোটার ইস্যুতে দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের (Darjeeling Trinamool leader in controversy) ঘোষণাকে ঘিরে দলের অন্দরেই শোরগোল তৈরি হয়েছে।

দলীয় সূত্রের খবর, দলের এক কর্মী সভা থেকে ভূতুড়ে ভোটার ইস্যুতে দলের নেতা, কর্মীদের উদ্দেশে তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে প্রত্যেক বাড়ি বাড়ি যান। যে নেতা বা নেত্রী সবচেয়ে বেশি ভূতুড়ে ভোটার খুঁজে বের করবে, তাঁকে জেলার তরফে পুরস্কৃত করা হবে।"

কী পুরস্কার তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে এই ধরনের ঘোষণা ঘিরে দলের অন্দরেই বিতর্কের মুখে পড়েছেন পাপিয়াদেবী। যদিও পরে তাঁর দাবি, "এতে কোনও ভুল নেই। কর্মীদের উৎসাহ দিতেই এমন ঘোষণা করেছি। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে।"

যদিও এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, "চোরের মায়ের বড় গলা। তৃণমূল ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢোকাচ্ছে। সেদিক থেকে মানুষের নজর ঘোরাতেই ওরা ভূতুড়ে ভোটারের নাটক করছে।" 


```