Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক ঢুকতে দেওয়া যাবে না, তামিলনাড়ু সরকারকে নির্দেশ কেন্দ্রের

সিনেমা হল খুলে গেছে গত সপ্তাহেই। কিন্তু কড়া নিয়ম থাকবে বলেই তামিলনাড়ু সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র। করোনার নতুন স্ট্রেনের আতঙ্ক ছড়িয়েছে তামিলনাড়ুতেও। এমন পরিস্থিতিতে সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক ঢুকতে দেওয়া যাবে না কোনওভাবেই। আ

সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক ঢুকতে দেওয়া যাবে না, তামিলনাড়ু সরকারকে নির্দেশ কেন্দ্রের

শেষ আপডেট: 5 January 2021 18:30


সিনেমা হল খুলে গেছে গত সপ্তাহেই। কিন্তু কড়া নিয়ম থাকবে বলেই তামিলনাড়ু সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র। করোনার নতুন স্ট্রেনের আতঙ্ক ছড়িয়েছে তামিলনাড়ুতেও। এমন পরিস্থিতিতে সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক ঢুকতে দেওয়া যাবে না কোনওভাবেই। আনলক পঞ্চম পর্বে সিনেমা হল, থিয়েটার খুললেও কড়া নিয়ম চালু রেখেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের গাইডলাইনে বলা হয়েছিল, মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খুলতে পারে। অর্থাৎ হলের ভিতর দর্শকদের মধ্যে যাতে দূরত্ব বজায় থাকে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল কেন্দ্র। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে মার্চ মাসের মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ হয়ে যায় সিনেমা হল। তার ফলে আটকে যায় বহু বিগ বাজেটের ছবি মুক্তি। তা ছাড়া সিনেমা হল মালিকদের সংগঠনও সেই জুন মাস থেকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে আবেদন জানাচ্ছিল কম দর্শক নিয়ে হলেও হল খোলার অনুমতি দেওয়া হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার তখন তাতে সায় দেয়নি। পঞ্চম পর্বের আনলক চালু হওয়ার পরে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়, তবে শর্ত সাপেক্ষে। সরকারি তরফে জানানো হয়েছে, একটা শো শেষ হওয়ার পর আরএকটা শো শুরু হওয়ার আগের মাঝে যে সময় থাকবে তার মধ্যেই গোটা হল স্যানিটাইজ করার কাজ করতে হবে। হলের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক। পাশাপাশি সিটে দর্শকদের মধ্যে যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা হয়।

```