Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভিভিপ্যাট নিয়ে বিরোধীদের দাবি সুপ্রিম কোর্টে এক মিনিটেই নাকচ

দ্য ওয়াল ব্যুরো : প্রথম দফা ভোটের সময় দেখা গিয়েছিল, বেশ কয়েকটি বুথে ভোটযন্ত্র বিগড়ে গিয়েছে। গত সপ্তাহের বুধবার ২১ টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন জানায়, গণনার সময় ৫০ শতাংশ ক্ষেত্রে ভোটযন্ত্রের ফলের সঙ্গে ভিভিপ্যাটের পেপার অডিট ট্রেল মিলিয়

ভিভিপ্যাট নিয়ে বিরোধীদের দাবি সুপ্রিম কোর্টে এক মিনিটেই নাকচ

শেষ আপডেট: 7 May 2019 07:07

দ্য ওয়াল ব্যুরো : প্রথম দফা ভোটের সময় দেখা গিয়েছিল, বেশ কয়েকটি বুথে ভোটযন্ত্র বিগড়ে গিয়েছে। গত সপ্তাহের বুধবার ২১ টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন জানায়, গণনার সময় ৫০ শতাংশ ক্ষেত্রে ভোটযন্ত্রের ফলের সঙ্গে ভিভিপ্যাটের পেপার অডিট ট্রেল মিলিয়ে দেখা হোক। কিন্তু সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই আর্জি বাতিল করে দেয়। এদিন সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়ে যায় এক মিনিটে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আমরা নিজেদের রায় ফের খতিয়ে দেখতে পারি না। এবার ভোটের আগেই বিরোধীরা অনেকে বলেছিলেন, ভোটযন্ত্রে নানা কারচুপি হচ্ছে। ইভিএম বাদ দিয়ে বরং আগের মতো পেপার ব্যালটে ভোট হোক। নির্বাচন কমিশন সেই দাবি নাকচ করে দেয়। তখন স্থির হয়েছিল, প্রতিটি সংসদীয় কেন্দ্রের মধ্যে যতগুলি বিধানসভা আছে, তার প্রতিটিতে একটি করে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখা হবে। ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের আবেদনে সাড়া দিয়ে গত এপ্রিলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রতিটি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে ইভিএমের ফল ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বিরোধীরা এই রায়ে খুশি হননি। তাঁরা মাত্র দুই শতাংশ ক্ষেত্রে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখলে পরিস্থিতির কোনও হেরফের হবে না। অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে মিলিয়ে দেখা হোক। এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে বিরোধীরা বলেন, প্রথম দফা ভোটে অভিযোগ উঠেছে, অনেক জায়গায় ইভিএমে নানা গোলযোগ ছিল। অনেক সময় দেখা গিয়েছে, একটি দলের প্রতীকের পাশে বোতাম চাপলে ভোট পড়ছে অন্য পার্টির হয়ে। নির্বাচন কমিশন বার বার বলেছে, প্রথম তিন দফার ভোটে যে কয়টি ইভিএমে গন্ডগোল হয়েছে, তাদের সংখ্যা নগণ্য। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটযন্ত্র বদলে দেওয়া হয়েছে।

```