Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রোয় চাকরির প্রথম পরীক্ষার রেজাল্ট আসন্ন, দ্বিতীয় পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দিল বোর্ড

দ্য ওয়াল ব্যুরোঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে চাকরির পরীক্ষার রেজাল্টের দিন ঘোষণা করা হল। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়ে দিয়েছে কবে প্রথম পর্যায়ের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তারপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার দিনও জানিয়ে দেওয়া হ

মেট্রোয় চাকরির প্রথম পরীক্ষার রেজাল্ট আসন্ন, দ্বিতীয় পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দিল বোর্ড

শেষ আপডেট: 6 December 2021 17:01

দ্য ওয়াল ব্যুরোঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে চাকরির পরীক্ষার রেজাল্টের দিন ঘোষণা করা হল। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়ে দিয়েছে কবে প্রথম পর্যায়ের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তারপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার দিনও জানিয়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারপর ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত হয়েছিল পরীক্ষা। কোভিড আবহেই সমস্ত নিয়মকানুন বিধিনিষেধ মেনে পরীক্ষার আয়োজন করেছিল রেল বোর্ড। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষার প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হবে আগামী ১৫ জানুয়ারি। এরপর এই পরীক্ষায় যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা বসতে পারবেন দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায়। বোর্ড জানিয়েছে, সেই পরীক্ষা হবে আগামী বছরের ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে। তা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে পরে। এই পরীক্ষাও হবে কম্পিউটার ভিত্তিক। প্রথম পর্যায়ের পরীক্ষায় বসেছিলেন মোট ১ কোটি ২৬ লক্ষ চাকরিপ্রার্থী। এছাড়া ২০১৯ সালে রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আরও এক দফায় মোট ১ লক্ষ ৩ হাজার ৭৬৯টি শূন্যপদ পূরণের কথা বলা হয়েছিল। তার নির্বাচন প্রক্রিয়াও চলছে বলে এদিন জানিয়েছে রেল বোর্ড। আবেদনকারীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

```