Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় মৃত সন্দেহে শবদাহে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আক্রান্ত ডাক্তাররাও, শূন্যে গুলি

দ্য ওয়াল ব্যুরো : এক বৃদ্ধার মৃতদেহ দাহ করা নিয়ে তুমুল অশান্তি হল সোমবার সন্ধ্যায়। সেই বৃদ্ধা হরিয়ানার আম্বালার এক গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বয়স ছিল ষাটের কোঠার গোড়ার দিকে। আম্বালা শহরের সিভিল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি যে করোনায় মার

করোনায় মৃত সন্দেহে শবদাহে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আক্রান্ত ডাক্তাররাও, শূন্যে গুলি

শেষ আপডেট: 28 April 2020 03:12

দ্য ওয়াল ব্যুরো : এক বৃদ্ধার মৃতদেহ দাহ করা নিয়ে তুমুল অশান্তি হল সোমবার সন্ধ্যায়। সেই বৃদ্ধা হরিয়ানার আম্বালার এক গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বয়স ছিল ষাটের কোঠার গোড়ার দিকে। আম্বালা শহরের সিভিল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি যে করোনায় মারা গিয়েছেন, এখনও তার প্রমাণ নেই। কিন্তু তাঁকে দাহ করতে বাধা দেয় জনতা। লকডাউন ভেঙে তারা রাস্তায় বেরিয়ে আসে। শ্মশানে গিয়ে পুলিশকে আক্রমণ করে। ডাক্তারদের দিকেও পাথর ছুঁড়তে থাকে। জনতাকে হটাতে পুলিশ শূন্যে গুলি চালায়। ওই মহিলা যে গ্রামে বাস করতেন, তার নাম চাঁদপুরা। সিভিল সার্জেন কুলদীপ সিং জানান, মহিলা হাঁপানিতে ভুগছিলেন। সোমবার বিকালে তাঁর শ্বাসকষ্ট দেখা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর দেহটি তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের হাতে। করোনায় মৃতদের দাহ করার যে নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তাঁকে দাহ করার ব্যবস্থা হয়। এমন সময় শ্মশানে হাজির হয় গ্রামের লোকজন। মৃতের সত্যিই করোনা হয়েছিল কিনা, তা টেস্টের রেজাল্ট এলে তবেই জানা যাবে। কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস, তিনি করোনাতেই মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। আম্বালা ক্যান্টনমেন্টের ডিএসপি রাম কুমার বলেন, "আমরা গ্রামবাসীদের বুঝিয়ে বললাম, ভয়ের কিছু নেই। রোগ যাতে না ছড়ায় সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারা কথা শোনেনি। পুলিশ আর ডাক্তারদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। একটি অ্যাম্বুলেন্স গাড়িও তারা ভাঙচুর করে।" লকডাউন ভাঙা ও পুলিশ এবং ডাক্তারদের আক্রমণ করার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আম্বালায় এখনও পর্যন্ত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হরিয়ানায় আক্রান্ত হয়েছেন ২৮৯ জন। মারা গিয়েছেন তিনজন।

```