Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষিদ্ধ পল্লিতে বিক্রি হয়ে যাওয়া ভবানী পাশ করলেন চাটার্ড অ্যাকাউন্টেন্সি

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিষিদ্ধ পল্লির স্যাঁতস্যাঁতে ঘর থেকে উদ্ধার করেছিল পুলিশ। তখন তাঁর বয়স মাত্র ১৩। বয়সে প্রায় তিন গুন বড় এক পুরুষ খদ্দেরের যৌন খিদে মেটাতে গিয়ে তখন সে রক্তাক্ত। সেদিনের উদ্ধার হওয়া নাবালিকা ভবানী এবার নজির গড়লেন। পরিব

নিষিদ্ধ পল্লিতে বিক্রি হয়ে যাওয়া ভবানী পাশ করলেন চাটার্ড অ্যাকাউন্টেন্সি

শেষ আপডেট: 27 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিষিদ্ধ পল্লির স্যাঁতস্যাঁতে ঘর থেকে উদ্ধার করেছিল পুলিশ। তখন তাঁর বয়স মাত্র ১৩। বয়সে প্রায় তিন গুন বড় এক পুরুষ খদ্দেরের যৌন খিদে মেটাতে গিয়ে তখন সে রক্তাক্ত। সেদিনের উদ্ধার হওয়া নাবালিকা ভবানী এবার নজির গড়লেন। পরিবেশ, পরিস্থিতি তাঁর মেধার কাছে মাথা নত করেছে। সবাইকে অবাক করেই ভাবানী পাশ করেছেন চাটার্ড অ্যাকাউন্টেন্সির ফাইনাল পরীক্ষা। চার বারের চেষ্টায় সিএ পাশ করেছেন তিনি। কয়েক বছর আগে হায়দরাবাদের অন্ধকার গলিতে ভবানীকে বিক্রি করে দেয় তাঁরই মা। শুধু ভবানী নন, বিক্রি করা হয় তাঁর বোনকেও। প্রায় এক বছর নিষিদ্ধ পল্লিতে কার্যত বন্দি ছিলেন ১৩ বছরের ভবানী। সে সময়ে তাঁর উপর চলেছিল অকথ্য অত্যাচার। রোজই পাঁচ-ছয় জন পুরুষের যৌন খিদে মেটাতেন ভবানী ও তাঁর বোন। মেয়েদের বিক্রি করে লাভও করে তাদের মা। এমনকী পরে মেয়েদের কোনও খোঁজও রাখেননি ওই মহিলা। মায়ের মুখ আর দেখেননি ভবানী ও তাঁর বোন। কয়েক বছর আগে হায়দরাবাদ টাস্ক ফোর্স ওই নিষিদ্ধ পল্লিতে হানা করে। তখনই উদ্ধার করা হয় ভবানীদের। বর্তমানে একটি এনজিও পরিচালিত হোমে স্থায়ী ভাবে থাকেন ভবানী ও তাঁর বোন। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ভবানী মেধাবী ছিলেন। যা বুঝেই এনজিও-তে ভবানীর পড়াশোনার দায়িত্ব নেন সুনীতা কৃষ্ণন নামে এক সমাজকর্মী। কোথাও একটা তাঁর মনে বিশ্বাস ছিল, ভবানী তাঁর মেধা প্রমাণ করেই ছাড়বেন।  বাস্তবেও তাই হলো। সবাইকে অবাক করে দিয়ে সিএ পাশ করলেন ভবানী। আরও পড়ুন: যৌন নির্যাতন রুখতে কিশোরীর স্তনে চেপে ধরা হয় গরম পাথর, বর্বর এই প্রথা আফ্রিকা থেকে ছড়াচ্ছে ব্রিটেনেও নিষিদ্ধ পল্লি থেকে উদ্ধার হওয়ার পর ভবানীর জীবনের কিছুটা সময় কেটেছে সরকারি হোমে। যেখানে তিনি মানসিক অবসাদের জেরে নুইয়ে পড়েন। ভাবনীর বোনেরও একই দশা হয়। সেখান থেকে তাঁদের নিয়ে আসেন কৃষ্ণন। তখন থেকেই জীবনের নতুন মানে খুঁজে পান ভবানী। কৃষ্ণন জানাচ্ছেন, পথটা সহজ ছিল না। অনেক প্রতিকূলতা কাটিয়ে ভবানী আজ জয়ী। যেতে হবে আরও দূর। আনন্দে এই কথা টুইট করে জানিয়েছেন কৃষ্ণন। জানা গিয়েছে, ভবানীদের কাছ থেকে সব শোনার পর পুলিশ তাঁর মা-কে গ্রেফতার করেছিল। তবে অতীতে অভিশপ্ত সময়ের কথা ভুলেই থাকতে চান ভবানী। বলেন, পড়াশুনা করে জ্ঞান অর্জন করাই যে লড়াইয়ের মূল অস্ত্র তা বুঝে গিয়েছিলাম নিষিদ্ধ পল্লিতে থাকাকালীন। ভবানীর কথায়, 'স্বপ্ন দেখা উচিত, অন্ধকার গলিতে থেকেও আমি স্বপ্ন দেখা ছাড়িনি, এখনও দেখি।' পড়ুন- https://www.four.suk.1wp.in/minimum-income-guarantee-to-poor-if-congress-comes-to-power-rahul-gandhi/    

```