Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার রাস্তায় ‘রোবট কুকুর’! হলটা কী? 

জঙ্গি এলাকায় বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই রোবট কুকুর ব্যবহার করে সেনাবাহিনী।

কলকাতার রাস্তায় ‘রোবট কুকুর’! হলটা কী? 

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 January 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র একদিন। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার থেকেই রেড রোডে শুরু হয়েছে মহড়া। আর তাতেই দেখা মিলল রোবট কুকুরের!

এই প্রথমবার রেড রোডের কুচকাওয়াজে হাঁটবে এই ‘রোবট কুকুর’। পোশাকি নাম ‘মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট’, সংক্ষেপে যাকে বলে মিউল। জঙ্গি এলাকায় বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই রোবট কুকুর ব্যবহার করে সেনাবাহিনী।

সেনা বাহিনী সূত্রের খবর, এই রোবট দেখতে কুকুরের মতো। সেকারণেই এমন নামকরণ। এগুলি ছুটতেও সক্ষম। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। মূলত, সুরক্ষার কারণেই এবারে এগুলি প্রথমবার আনা হয়েছে রেড রোডে। 

প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই রেড রোডের মহড়ার প্রস্তুতি ছিল তুঙ্গে। মহড়ায় অংশ নিয়েছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা, বিশেষত জঙ্গলমহলের ছেলে মেয়েরা। মহড়ায় আদিবাসী নৃত্য পরিবেশন করেন জঙ্গলমহলের পড়ু.য়ারা। একইভাবে আলিপুরদুয়ারের চা বাগানের শিল্পীরা নৃত্যানুষ্ঠান করেন। 

মহড়াকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানি রাসমণি রোডের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট এলাকায় সেনার নজরদারি চোখে পড়ার মতো। তাতে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে, রোবট কুকুর নিয়ে।


```