Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেনি, জানাল ত্রিপুরা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বেশি রাতে জানা গিয়েছিল, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া থেকে জাতীয় স্তরের প্রায় সব সংবাদমাধ্যমে ওই খবর লেখা বা সম্প্রচারিত হয়েছিল। কি

বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেনি, জানাল ত্রিপুরা পুলিশ

শেষ আপডেট: 6 January 2023 11:18

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বেশি রাতে জানা গিয়েছিল, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া থেকে জাতীয় স্তরের প্রায় সব সংবাদমাধ্যমে ওই খবর লেখা বা সম্প্রচারিত হয়েছিল। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার (BJP) , পুলিশ যে বিবৃতি দিয়েছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে উদয়পুরে বিপ্লবের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর খবর ছিল ভুয়ো রটনা।

ত্রিপুরা পুলিশ জানিয়েছে, উদয়পুরের জামজুরিতে কোনও রাজনৈতিক নেতার বাড়িতে আগুন লাগানো হয়নি। প্রথমে বিপ্লব অনুগামীরা এই খবর রটিয়ে দাবি করেছিল সিপিএম আগুন লাগিয়েছে। কিন্তু বিজেপি সরকারের পুলিশই গোটা ঘটনাকে মিথ্যা বলে জানিয়েছে।

জানা গিয়েছে, এলাকায় কিছু দুষ্কৃতী কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছিল। সেটাকেই বিপ্লবের বাড়িতে আগুন বলে রটিয়ে দেওয়া হয়।

হঠাৎ ‘সমাধান যাত্রা’য় নীতীশ, হাত গুটিয়ে লালুর দল, কী চলছে বিহারে


```