Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওমিক্রন আতঙ্কের মধ্যে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : কোভিডের নতুন ভ্যারিয়ান্ট (New Variant) ছড়িয়ে পড়ার পরে ফের আন্তর্জাতিক অর্থনীতিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে বুধবার সকালে পলিসি রিভিউ মিটিং-এ বসেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা। বৈঠকের পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্ন

ওমিক্রন আতঙ্কের মধ্যে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

শেষ আপডেট: 8 December 2021 05:47

দ্য ওয়াল ব্যুরো : কোভিডের নতুন ভ্যারিয়ান্ট (New Variant) ছড়িয়ে পড়ার পরে ফের আন্তর্জাতিক অর্থনীতিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে বুধবার সকালে পলিসি রিভিউ মিটিং-এ বসেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা। বৈঠকের পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। এই নিয়ে টানা ন'বার সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২০ সালের ২২ মে শেষবার সুদের হার পরিবর্তন করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আপাতত চার শতাংশই থাকছে। রিভার্স রেপো রেট থাকছে ৩.৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদে অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ককে ঋণ দেউ, তাকে বলে রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক নিজে অন্যান্য ব্যাঙ্ক থেকে যে সুদে ঋণ নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট। গত সপ্তাহে জানা যায়, বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলির মধ্যে একমাত্র ভারতেই পরপর চারটি ত্রৈমাসিকে বিকাশ হয়েছে। ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি বেঙ্কট সুব্রহ্মণ্যম বলেন, অতিমহামারীর সময় এই বিকাশ অর্থনীতির অন্তর্নিহিত শক্তির পরিচয়। গত আর্থিক বছরের তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে এবং বর্তমান আর্থিক বছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি বিকশিত হয়েছে। ২০২১-২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি বিকশিত হয়েছে ৮.৪ শতাংশ হারে। গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে অর্থনীতি বিকশিত হয়েছে ২০.১ শতাংশ হারে। ওই সময় দেশে কোভিডের দ্বিতীয় ওয়েভ এসেছিল। তা সত্ত্বেও অর্থনীতি বিকশিত হওয়ায় অবাক হয়েছিলেন অনেকে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এদিন বলেন, আমাদের দেশ এখন আগের চেয়ে ভালভাবে অতিমহামারীর মোকাবিলা করতে পারছে। অর্থনীতির কয়েকটি ক্ষেত্রে বিকাশ হয়েছে কোভিডপূর্ব সময়ের চেয়ে বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে কয়েকটি দেশে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট দেখা দিয়েছে। বিশ্ব জুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে আশার কথা শুনিয়েছে হু। তাদের ধারণা, কেউ যদি কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়ে থাকেন, তিনি সম্ভবত ওমিক্রনে আক্রান্ত হবেন না। হু-র এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, "ওমিক্রন নিয়ে গবেষণা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতীতে ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে মানুষ যতদূর অসুস্থ হয়ে পড়তেন, ওমিক্রনে আক্রান্ত হলে তার চেয়ে বেশি অসুস্থ হবেন না।" একইসঙ্গে তিনি জানান, নতুন ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। মহামারী বিশেষজ্ঞ রায়ান স্বীকার করেন, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন হয়তো পুরোপুরি কার্যকর নাও হতে পারে। তবে তাঁর মতে, তেমন সম্ভাবনা খুবই কম।

```