Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার মিউজিয়ামের ভাস্কর্যের স্মারক উপহার মোদীর

দ্য ওয়াল ব্যুরো : দেড় হাজার বছরের পুরানো বৌদ্ধ ভাস্কর্য। কলকাতার মিউজিয়ামে প্রায় দু’শ বছর ধরে রয়েছে সেটি। কিছুদিন আগে তার একটি নকল তৈরী করেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আজ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের হাতে সেই রেপ্লিক

কলকাতার মিউজিয়ামের ভাস্কর্যের স্মারক উপহার মোদীর

শেষ আপডেট: 1 June 2018 08:17

দ্য ওয়াল ব্যুরো : দেড় হাজার বছরের পুরানো বৌদ্ধ ভাস্কর্য। কলকাতার মিউজিয়ামে প্রায় দু’শ বছর ধরে রয়েছে সেটি। কিছুদিন আগে তার একটি নকল তৈরী করেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আজ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের হাতে সেই রেপ্লিকা তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাস্কর্যের নাম বুদ্ধগুপ্ত স্টিলি। তার ওপরে পহ্লব লিপিতে লেখা আছে সংস্কৃত শ্লোক। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধধর্ম যে মালয় উপদ্বীপে ছড়িয়ে পড়েছিল, তার নির্ভুল প্রমাণ আছে সেই শ্লোকে। ১৮৩৪ সালে লেফটেন্যান্ট কর্নেল জেমস লো নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মী কেডায় বুয়াং উপত্যকায় খুঁজে পান ওই ভাস্কর্য। সেটি ছিল এক বৌদ্ধ ধ্বংসস্তূপের মধ্যে। ১৮৩৪ সাল থেকেই বুদ্ধগুপ্ত স্টিলি রয়েছে কলকাতার মিউজিয়ামে। এবার সিঙ্গাপুর সফরে গিয়ে সেই বৌদ্ধ স্মারকটিকে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসাবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মোদী।

```