Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৬০ হাজার টাকা কমিউনিটি হলের ভাড়া! ভিজিলেন্সে অভিযোগ জানানো উচিত: বিচারপতি

একটা সারাদিনও নয়! কয়েক ঘণ্টার জন্য একটা কমিউনিটি হল ভাড়া নিতে হলে গুণতে হবে ৬০ হাজার টাকা!

৬০ হাজার টাকা কমিউনিটি হলের ভাড়া! ভিজিলেন্সে অভিযোগ জানানো উচিত: বিচারপতি

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ।

শেষ আপডেট: 12 July 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: একটা সারাদিনও নয়! কয়েক ঘণ্টার জন্য একটা কমিউনিটি হল ভাড়া নিতে হলে গুণতে হবে ৬০ হাজার টাকা!

একটি মামলার শুনানিতে একথা শুনে রীতিমতো বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। হুঁশিয়ারির সুরে বিচারপতি এও বলেন, "আপনাদের বিরুদ্ধে তো ভিসিলেন্সে অভিযোগ করা উচিত!"

ঘটনার সূত্রপাত, বিজেপির একটি রক্তদান শিবিরকে ঘিরে পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার শুনানিতে একথা বলেন বিচারপতি। একই সঙ্গে জানিয়ে দেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করতে পারবেন।

আগামী ১৪ জুলাই বিজেপির টালিগঞ্জ তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাঁশদ্রনি অগ্রদূত ক্লাবের সামনে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এ ব্যাপারে কলকাতা পুলিশের কাছে আবেদন জানান উদ্যোক্তারা। পুলিশ অনুমতি না দেওয়ায় উদ্যোক্তারা আদালতের দ্বারস্থ হন। 

এদিন মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, যেহেতু ওই রাস্তা অত্যন্ত ঘিঞ্জি এবং প্রচুর গাড়ি যাতায়াত করে, তাতে ট্রাফিকের সমস্যা হতে পারে। তা ছাড়াও প্রচুর মানুষজন ওই রাস্তা দিয়ে হেঁটে অন্য একটি সংযোগকারী রাস্তায় যান। তাই ওখানে রক্তদান শিবিরের আয়োজন করা হলে প্রচুর মানুষ সমস্যায় পড়বেন।

এরপরই আবেদনকারীদের উদ্দেশে বিচারপতি বলেন, আপনারা তো বিকল্প হিসেবে এলাকার কোনও কমিউনিটি হল ভাড়া নিতে পারেন। বিজেপির আইনজীবী বিচারপতিকে বলেন, ওই কমিউনিটি হলগুলি তৃণমূলের নেতৃত্বাধীন, ওরা বিজেপিকে রক্তদান শিবির করার জন্য অনুমোদন দেবে না।

রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, "ওই এলাকায় পুরসভার কোনও কমিউনিটি হল নেই?" রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিনন্দন কমিউনিটি হলের ভাড়া ৬০ হাজার টাকা। সেই টাকা দিলে  রক্তদান শিবিরের অনুমোদন দিতে পারে রাজ্য।" একথা শুনেই ভিজিলেন্সে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেন বিচারপতি।


```