Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মারিওর সহকারী থাকবেন না রেনেডি, বাগানে আসতে চলেছেন সুব্রত পাল

দ্য ওয়াল ব্যুরো: তিনটি ম্যাচে দলের কোচিং করিয়েছেন, তার মধ্যে দুটিতে ড্র, একটিতে হার। রেনেডি সিংয়ের কোচিংয়ে খেলে দলের প্রভূত উন্নতি ঘটেছে। দুটি শক্তিশালী দলকে তারা রুখে দিতে পেরেছে। তারপরেও মূল কোচ মারিও রিভেরা এসে গেলে রেনেডিকে ফের তাঁর ডেপ

মারিওর সহকারী থাকবেন না রেনেডি, বাগানে আসতে চলেছেন সুব্রত পাল

শেষ আপডেট: 14 January 2022 17:11

দ্য ওয়াল ব্যুরো: তিনটি ম্যাচে দলের কোচিং করিয়েছেন, তার মধ্যে দুটিতে ড্র, একটিতে হার। রেনেডি সিংয়ের কোচিংয়ে খেলে দলের প্রভূত উন্নতি ঘটেছে। দুটি শক্তিশালী দলকে তারা রুখে দিতে পেরেছে। তারপরেও মূল কোচ মারিও রিভেরা এসে গেলে রেনেডিকে ফের তাঁর ডেপুটি হিসেবে কাজ করতে হবে। মারিও পরের ম্যাচ থেকেই দলের দায়িত্ব নেবেন, যদি একান্ত করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। স্প্যানিশ কোচ আইসোলেশনে ছিলেন। রেনেডি অবশ্য কর্তাদের বলে দিয়েছেন, তিনি মারিওর তত্ত্বাবধানে থাকবেন না। তাঁর যুক্তিসঙ্গত কারণও দেখিয়েছেন। লাল হলুদের প্রাক্তন মিডিও বলেছেন, তাঁর কোচিংয়ের ধরণ একরকম, আবার মারিওর কোচিং পৃথক। সেক্ষেত্রে ফল অন্যথা ঘটলে সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর ওইসময় তিনি মারিওকে ম্যাচের কৌশলগত পরামর্শও দিতে পারবেন না। তাতে দলের মধ্যে নানা মতভেদ তৈরি হবে, তিনি সেটি চান না, তাই সরে যাওয়াই ঠিক কাজ মনে করছেন। লাল হলুদের এক কর্তা এদিন জানালেন, ‘‘রেনেডি আমাদের কাছে রিলিজ চেয়েছে, আমরা অবশ্য ওকে ছাড়তে রাজি নই। দেখা যাক, মারিও এসে যদি বুঝিয়ে রেখে দিতে পারে, তা হলে ভাল হয়।’’ এদিকে, এটিকে মোহনবাগানে আসতে চলেছেন অভিজ্ঞ গোলরক্ষক সুব্রত পাল। তিনি এলে ১৫ বছর পরে ফের দলে যোগ দেবেন। সুব্রত এই মুহূর্তে হায়দরাবাদ দলের সঙ্গে চুক্তিবদ্ধ, কিন্তু দ্বিতীয় অর্ধে তাঁকে নতুনভাবে সই করায়নি। বাগান দলের গোলরক্ষক অমরিন্দরের পারফরম্যান্স ভাল নয়, তিনি বিশ্রী গোল হজম করছেন। সেই জন্যই এটিকে মোহনবাগান থেকে সুব্রতর সঙ্গে যোগাযোগ করা হয়, তিনিও রাজি রয়েছেন পুরনো ক্লাবে খেলার বিষয়ে।

```