Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫জি-র নিলামে শেষ হাসি আম্বানিরই, ৮৮ হাজার কোটির বরাত পেল জিও

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ৫জি স্পেকট্রামের (5G Spectrum) সবচেয়ে বেশি বরাত পেল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। ৫জি-র জন্য সবচেয়ে বেশি দাম তারাই দিয়েছে। সোমবার কেন্দ্রের টেলিকম মন্ত্রী অশ্বিনী ব

৫জি-র নিলামে শেষ হাসি আম্বানিরই, ৮৮ হাজার কোটির বরাত পেল জিও

শেষ আপডেট: 1 August 2022 15:01

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ৫জি স্পেকট্রামের (5G Spectrum) সবচেয়ে বেশি বরাত পেল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। ৫জি-র জন্য সবচেয়ে বেশি দাম তারাই দিয়েছে। সোমবার কেন্দ্রের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন ৫জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পাচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা।

৫জি স্পেকট্রামের অর্ধেক অংশই সাম্প্রতিক নিলামে বিক্রি হয়েছে আকাশছোঁয়া দরে। ৮৮ হাজার ৭৮ কোটি টাকায় তা কিনেছে জিও। এই নিলামে মুকেশ আম্বানির সঙ্গে দৌড়ে ছিলেন দেশের আরও এক ধনী শিল্পপতি গৌতম আদানি। তিনি পাচ্ছেন ২১২ কোটি টাকার বরাত। আদানির কেনা স্পেকট্রামের পরিমাণ এক শতাংশেরও কম।

গত ২৬ জুলাই থেকে ৫জি স্পেকট্রামের নিলাম শুরু হয়েছে। মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামের জন্য তোলা হয়েছিল। তার ৭১ শতাংশ নিলামে বিক্রি হয়ে গেছে। নিলাম হয়েছে মোট ৪০ রাউন্ড।

একাধিক ব্যান্ডের স্পেকট্রাম কিনেছে জিও। ৭০০ মেগাহার্টজের সেই স্পেকট্রামে সিগন্যালের রেঞ্জ থাকবে ৬ থেকে ১০ কিলোটার পর্যন্ত। দেশের ২২টি সার্কেলেই তাদের পরিষেবা পাওয়া যাবে।

আদানিদের কেনা স্পেকট্রাম ২৬ গিগাহার্টজ, তবে সেগুলি পাবলিক নেটওয়ার্ক নয়।

এছাড়া জিও-র পাশাপাশি এয়ারটেল কিনেছে ৪৩ হাজার ৮৪ কোটি টাকার স্পেকট্রাম। ভোডাফোন কিনেছে ১৮ হাজার ৭৮৪ কোটি টাকার স্পেকট্রাম।

আরও পড়ুন: মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট ছেলের, কী বলছে নেট দুনিয়া, আত্মীয় পরিজন


```