Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অগস্টে গ্রাহক পরিষেবায় বিএসএনএলকে টপকে গেল রিয়ালেন্স জিও, রিপোর্ট ট্রাইয়ের

দ্য ওয়াল ব্যুরো: বিএসএনএলকে (BSNL) টপকে অগস্ট (August) মাসে দেশের বৃহত্তম ফিক্সড-লাইন পরিষেবা প্রদানকারী হয়ে উঠল মুকেশ আম্বানির রিয়ালেন্স জিও (Reliance Jio)। ১৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ট্রাইয়ের রিপোর্টে এই তথ্য জানা গেছে। উ

অগস্টে গ্রাহক পরিষেবায় বিএসএনএলকে টপকে গেল রিয়ালেন্স জিও, রিপোর্ট ট্রাইয়ের

শেষ আপডেট: 18 October 2022 17:32

দ্য ওয়াল ব্যুরো: বিএসএনএলকে (BSNL) টপকে অগস্ট (August) মাসে দেশের বৃহত্তম ফিক্সড-লাইন পরিষেবা প্রদানকারী হয়ে উঠল মুকেশ আম্বানির রিয়ালেন্স জিও (Reliance Jio)। ১৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ট্রাইয়ের রিপোর্টে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দেশে টেলিকম পরিষেবা শুরুর পর এই প্রথম কোনও বেসরকারি সংস্থা ওয়্যারলাইন বিভাগে এক নম্বর স্থান অর্জন করল। এর আগে ভোডাফোন, এয়ারটেল-সহ বহু বেসরকারি কোম্পানি বাজারে এলেও এই রেকর্ড অর্জন করতে পারেনি।

ট্রাই-এর অগস্ট মাসের গ্রাহক রিপোর্ট অনুসারে, জিও-র ওয়্যারলাইন গ্রাহক সংখ্যা ৭৩.৫২ লক্ষে পৌঁছে গিয়েছে, যেখানে বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা ৭১.৩২ লক্ষে এসে থেমে গিয়েছে। প্রসঙ্গত, ভারতের মাটিতে বিএসএনএল গত ২২ বছর ধরে ওয়্যারলাইন পরিষেবা সরবরাহ করছে, যেখানে জিও মাত্র তিন বছর আগে তার ওয়্যারলাইন অফার চালু করেছে।

গত জুলাই মাসে দেশে ওয়্যারলাইন গ্রাহক ছিল ২.৫৬ কোটি। অগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৫৯ কোটি। এই বৃদ্ধির মূলে দেখা গেছে, জিও-তে নতুন ২.৬২ লক্ষ গ্রাহক যোগদান করেছে। এছাড়া এয়ারটেলে ১.১৯ লক্ষ, ভিআই-তে ৪,২০২ জন এবং টাটা টেলিসার্ভিসেসে ৩,৭৬৯ জন গ্রাহক নতুন এসেছে। সেখানে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল অগস্টে যথাক্রমে ১৫,৭৩৪ এবং ১৩,৩৯৫ জন ওয়্যারলাইন গ্রাহককে হারিয়েছে।

নোটবন্দির পর এবার ডিজিটাল টাকা, শিগগির শুরু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক


```