Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেকর্ড বাড়ল রিলায়েন্সের শেয়ারের দাম

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ল ৩.৬৫ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জে ওই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২৩৭৭ টাকা ৫০ পয়সা। শেয়ারের দাম বাড়ার ফলে সামগ্রিকভাবে রি

রেকর্ড বাড়ল রিলায়েন্সের শেয়ারের দাম

শেষ আপডেট: 3 September 2021 08:45

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ল ৩.৬৫ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জে ওই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২৩৭৭ টাকা ৫০ পয়সা। শেয়ারের দাম বাড়ার ফলে সামগ্রিকভাবে রিলায়েন্স কোম্পানির দামও বেড়েছে। এদিন তার দাম হয়েছে ১৫ লক্ষ কোটি টাকা। বৃহস্পতিবার রিলায়েন্স রিটেল স্থানীয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম জাস্ট ডায়াল লিমিটেডের ৪১ শতাংশ শেয়ার কিনে নেয়। এর ফলে রিলায়েন্স ওই কোম্পানিটি নিয়ন্ত্রণ করতে পারবে। ওই খবর প্রকাশিত হওয়ার পরে  শুক্রবার রিলায়েন্সের শেয়ার কেনার আগ্রহ দেখান অনেকে। গত জুন মাসে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জানান, তাঁর সংস্থা পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎসে অর্থ বিনিয়োগ করবে। এর পর থেকেই রিলায়েন্সের শেয়ারের দাম বাড়তে থাকে। পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঘোষণা করে, বাজারে সস্তা স্মার্টফোন আনবে জিও। এজন্য তারা জোট বাঁধবে গুগলের সঙ্গে। এদিন সেনসেক্স ও নিফটির যে শেয়ারগুলির দাম সবচেয়ে বেশি বেড়েছে, তাদের মধ্যে অন্যতম হল রিলায়েন্স। রিলায়েন্সের জন্যই সেনসেক্স উঠেছে ২৪৫ পয়েন্ট। এর আগে অগাস্টের শেষে জানা যায়, কোভিডের টিকা আনছে রিলায়েন্স। রিলায়েন্স গ্রুপের 'রিলায়েন্স লাইফ সায়েন্স' শাখা স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছে অনেক দিন ধরেই। এবার তারা কোভিডের ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিয়েছে। বেশ কয়েক দিন ধরেই গবেষণা খানিকটা এগোনোর পরে অবশেষে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিও মিলেছে। সংস্থার আবেদনের ভিত্তিতে এই অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর, রিলায়েন্স তার প্রস্তাবিত দুটি ডোজের কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল। দীর্ঘ আলোচনার পরেই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে তাদের। জানা গিয়েছে, আপাতত প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালেই মনোনিবেশ করছে রিলায়েন্স। তার পরে খতিয়ে দেখা হবে নিরাপত্তার আরও দিকগুলি। টিকার সহনশীলতা, ফার্মাকোকিনেটিক্স ও ওষুধের গুণাবলিও খতিয়ে দেখা হবে। প্রথম ধাপের ট্রায়াল চলবে ৫৮ দিনের জন্য। এই ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরেই রিলায়েন্স দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য আবেদন করতে পারবে। দেশে আপাতত ছ'টি টিকা অনুমোদন পেয়েছে। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি, মোর্ডানা, জনসন অ্যান্ড জনসন এবং জাদিয়াস ক্যাডিলার জাইকভ-ডি। এই তালিকাতেই রিলায়েন্সের টিকাও নাম লেখাবে কিনা, তা ট্রায়ালের পরেই স্পষ্ট হবে।

```