Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স! পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: এতদিন যা ছিল সরকারের হাতে, এবার সেটারই বেসরকারিকরণ হতে চলেছে। অভিযোগ, পুরসভা কাজে ঢিলেমি দিচ্ছে। এরপরেই রিলায়েন্সের হাতে কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্বভার তুলে দিল মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দায

কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স! পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ

শেষ আপডেট: 2 June 2023 06:24

দ্য ওয়াল ব্যুরো: এতদিন যা ছিল সরকারের হাতে, এবার সেটারই বেসরকারিকরণ হতে চলেছে। অভিযোগ, পুরসভা কাজে ঢিলেমি দিচ্ছে। এরপরেই রিলায়েন্সের হাতে কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্বভার তুলে দিল মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে রিলায়েন্সকে। মন্দির কমিটির সহ সভাপতি বাবলু হালদার এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, "রিলায়েন্স মন্দির সংস্কারের দায়িত্ব নিতে চেয়েছিল। আমরা বৈঠক করে সেই দায়িত্ব অর্পণ করে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। মন্দিরের ঐতিহ্য বজায় রেখেই কাজ এগোবে।"

আপাতত ডিসেম্বরের মধ্যেই গোটা সংস্কার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমনকী রিলায়েন্সও তেমনটাই আশ্বাস দিয়েছে। কোন কোন জায়গায় সংস্কার হবে? জানা গিয়েছে, মা কালীর গর্ভগৃহ থেকে শুরু করে মন্দিরের ভোগঘর, চাতাল, নাটমন্দির, শিবমন্দির, কুণ্ডপুকুর-সহ গোটা মন্দিরে সংস্কার চলবে। এর ফলে একেবারে কালীঘাটের ভোলবদলে যাবে। তবে কালীঘাটের যে ঐতিহ্য রয়েছে, মন্দির সংস্কারের পর সেটা বজায় রাখা হবে।

এর মধ্যে মা কালীর গর্ভগৃহ, শিবমন্দির, ভোগঘর, নাটমন্দির, গ্রেড 'এ' হেরিটেজের আওতাভুক্ত। সেই জায়গা সংস্কারের আগে কলকাতা পুরসভার হেরিটেজ কমিটি ও রাজ্য হেরিটেজ কমিশনের অনুমোদন প্রয়োজন। তাই আপাতত বাকি অংশগুলির কাজ চলবে। পরে অনুমোদন পাওয়া গেলে কালীপুজোর পর গর্ভগৃহ-সহ বাকি জায়গাগুলির সংস্কারের কাজ শুরু হবে।

কী কী হবে সংস্কারের মধ্যে? জানা গিয়েছে, মন্দিরের ঐতিহ্য বজায় রেখে মানানসই নতুন টাইলস বসানো হবে। এছাড়াও নতুন করে রং হবে গোটা মন্দিরে। এর পাশাপাশি মন্দিরের পূর্ব প্রবেশদ্বার থেকে আদিগঙ্গা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, তারও সৌন্দর্যায়ন হবে। এই খাতে খরচ ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। উল্লেখ্য, এতদিন পুরসভার হাতে কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব ছিল। কিন্তু সেই কাজ নিয়ে ক্ষুব্ধ মন্দির কমিটি। তাই রিলায়েন্সের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তবে পুরসভা এ বিষয়ে মুখ খোলেননি।

গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি! বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় গবেষক


```