
শেষ আপডেট: 22 January 2020 18:30
রিল্যায়ান্স ফ্রেশ অ্যান্ড স্মার্টের সিইও দামোদর মাল বলেছেন, “সুপারমার্কেটের ব্র্যান্ডের মধ্যে জনপ্রিয় রিল্যায়ান্স ফ্রেশ। প্রায় প্রতি শহরেই রয়েছে রিল্যায়ান্স ফ্রেশের বিপণনী। গ্রাহকদের সুযোগ-সুবিধা, চাহিদা সবকিছুই জড়িয়ে রয়েছে আমাদের সংস্থার সঙ্গে। শুধুমাত্র ব্যবসায়িক চাহিদা নয়, এই ধরনের অনুষ্ঠান গ্রাহকদের সঙ্গে আমাদের বন্ধন আরও দৃঢ় করবে।”
রিটেল বা খুচরো বাজারের ক্রেতাদের ভিড় আজকাল নেট বাজারেও। রিল্যায়ান্স ফ্রেশের পয়সা-উসুল অফার গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে অনলাইন ক্যাম্পেনও শুরু করেছে রিল্যায়ান্স রিটেল। ফেসবুক, ইউটিউব, টুইটার ও গুগল ডিসপ্লেতে ডিজিটাল ক্যাম্পেন শুরু হয়েছে। বাদ নেই টিভি, রেডিও ও প্রিন্ট মিডিয়াও।
তেল উত্তোলন, টেলিযোগাযোগের পর এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ অম্বানীর পাইকারি ব্যবসা ‘রিলায়্যান্স রিটেল লিমিটেড’ও সুপারহিট। শেয়ার বাজারে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে টেক্কা দিয়েছে ব্রিটেনের বৃহত্তম সুপারমার্কেট পরিচালন সংস্থা ‘টেসকো’কেও। রিল্যায়ান্স রিটেলের অনেকরকম ব্র্যান্ড রয়েছে। যার মধ্যে রিল্যায়ান্স ফ্রেশ অ্যান্ড স্মার্ট তো রয়েছেই, আছে রিল্যায়ান্স ডিজিটাল, জিও স্টোর, রিল্যায়ান্স ট্রেন্ড, প্রোজেক্ট ইভ-সহ অনেক কিছু। জিও স্টোরে নানা রকম চমক প্রায়ই নিয়ে আসে রিল্যায়ান্স। সম্প্রতি মাই জিও অ্যাপে পেমেন্ট পরিষেবাও চালু করেছে রিল্যায়ান্স। সব মিলিয়ে তাই রিল্যায়ান্সের যে কোনও ব্র্যান্ডেই কী কী নতুন সুবিধা মিলছে, সেদিকে নজর রাখেন গ্রাহকরা।
রিল্যায়ান্স ডিজিটালের মতো রিল্যায়ান্স রিটেলকেও শক্তিশালী করে তোলার চেষ্টা চলছে বহুদিন ধরেই। পাইকারি বাজারে গত বছর থেকেই বিপুল লাভের মুখ দেখেছে সংস্থা। মুকেশ অম্বানীর সবচেয়ে লাভজনক সংস্থা ‘রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ’এর হাত ধরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে রিল্যায়ান্স রিটেল। এই পয়সা-উসুল সেল গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের বড় মাধ্যম হয়ে উঠবে বলেই মনে করছে সংস্থা কর্তারা।