Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকাকে সামনে এসে ক্ষমা চাইতে হবে, বলছে কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবার

দ্য ওয়াল ব্যুরো:  গত মাসে কাবুলে (Kabul) আমেরিকার (US) ড্রোন হামলায় ১০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল, এক জন জঙ্গিকেও নিকেশ করা যায়নি। সম্প্রতি এই 'ট্র্যাজিক ভুল' স্বীকার করে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। কিন্তু শুধু নিখাদ স্বীকারোক্তিতে চিড়ে ভ

আমেরিকাকে সামনে এসে ক্ষমা চাইতে হবে, বলছে কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবার

শেষ আপডেট: 19 September 2021 04:37

দ্য ওয়াল ব্যুরো:  গত মাসে কাবুলে (Kabul) আমেরিকার (US) ড্রোন হামলায় ১০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল, এক জন জঙ্গিকেও নিকেশ করা যায়নি। সম্প্রতি এই 'ট্র্যাজিক ভুল' স্বীকার করে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। কিন্তু শুধু নিখাদ স্বীকারোক্তিতে চিড়ে ভিজবে না। মার্কিন বাহিনীকে সামনাসামনি ক্ষমা চাইতে হবে, দাবি উঠল আফগান মুলুক থেকে। মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের (Afghanistan) যে সমস্ত সাধারণ নাগরিক মারা গেছেন, তাঁদের পরিবারের লোকজন দাবি করেছেন, আমেরিকাকে তাঁদের সামনে এসে শোকপ্রকাশ করতে হবে। 'ট্র্যাজিক ভুল'-এর জন্য ক্ষমা চাইতে হবে। এবং অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ব্রেন টিউমার কুড়ে কুড়ে খাচ্ছে, একদিনের জেলাশাসক হয়ে ইচ্ছাপূরণ ১১ বছরের মেয়ের গত ২৯ অগস্ট এজমারাই আহমাদি নামের জনৈক আফগান নাগরিককে ভুল করে আইসিস জঙ্গি ভেবে বসে মার্কিন সেনাবাহিনী। টানা ৮ ঘণ্টা তাঁর গাড়ির পিছু নিয়ে নজর রাখা হয়। একসময় ড্রোন থেকে মিসাইল ছুড়ে উড়িয়ে দেওয়া হয় সেই গাড়ি। এই হামলায় সাত শিশু-সহ মোট ১০ জনের প্রাণহানি হয়। তাঁরা কেউ জঙ্গি নয়। এই ভুল স্বীকার করে নিয়েছে আমেরিকা। ক্ষমাও চেয়েছে। কিন্তু এতগুলো প্রাণ স্রেফ ভুলের কারণে চলে গেল কিছুতেই মেনে নিতে পারছেন না মৃতদের পরিবারের লোকজন। এজমারাই আহমাদির ভাইপো বলেছেন, শুধু দুঃখপ্রকাশ করলেই হবে না। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ওঁদের এখানে আসতে হবে। আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। বাকিরাও বলছেন, শুধু দূর থেকে ক্ষমে চেয়েই দায় সারতে চাইছে আমেরিকা। যাঁদের পরিবারের লোকজন মারা গেছে, তাঁদের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ করেনি কেউ। ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, যিনি মার্কিন ড্রোন থেকে মিসাইল ছুড়েছেন তাঁর শাস্তির দাবিও করা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```