Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালি ব্রিজ দিয়ে টানা চার দিন ট্রেন চলবে না, বাতিল লোকাল আর কিছু এক্সপ্রেস

শিয়ালদহের ডিআরএম সোমবার জানিয়েছেন, ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলবে না।

বালি ব্রিজ দিয়ে টানা চার দিন ট্রেন চলবে না, বাতিল লোকাল আর কিছু এক্সপ্রেস

বালিঘাট স্টেশন

শেষ আপডেট: 14 January 2025 07:24

দ্য ওয়াল ব্যুরো: বালিঘাট আর বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে ওই রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করে দেওয়া হচ্ছে। তাই প্রায় ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শিয়ালদহের ডিআরএম সোমবার জানিয়েছেন, ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলবে না। যে কারণে মোট ২২ জোড়া ডানকুনি লোকাল বাতিল করা হবে।

ডিআরএম এও বলেন, শুধু লোকাল ট্রেনই নয়, কয়েকটি এক্সপ্রেসও ওই চার দিন বাতিল থাকবে। সেই তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।

তাছাড়া ১৭ জোড়া এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে বলেও জানানো হয়েছে। যেমন ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ-অজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস।  


```