Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী বলেছিলেন, কাশ্মীরে আমাদের সমর্থন করুন সব মামলা তুলে নেব, আমি রাজি হইনি : জাকির নায়েক

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূত আমার সঙ্গে দেখা করেছিলেন। এক ভিডিওয় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিতর্কিত ইসলামি ধর্মগুরু জাকির নায়েক। তাঁর দাবি, সরকার তাঁকে বলেছিল, কাশ্মীর নিয়ে আমাদের পদক্ষেপকে

মোদী বলেছিলেন, কাশ্মীরে আমাদের সমর্থন করুন সব মামলা তুলে নেব, আমি রাজি হইনি : জাকির নায়েক

শেষ আপডেট: 11 January 2020 10:42

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূত আমার সঙ্গে দেখা করেছিলেন। এক ভিডিওয় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিতর্কিত ইসলামি ধর্মগুরু জাকির নায়েক। তাঁর দাবি, সরকার তাঁকে বলেছিল, কাশ্মীর নিয়ে আমাদের পদক্ষেপকে সমর্থন করুন। আপনার বিরুদ্ধে সব মামলা তুলে নেব। আপনি ভারতে ফিরতে পারবেন। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি। একইসঙ্গে জাকির নায়েক বলেন, সরকার চেয়েছিল, তাঁর নানা যোগাযোগ কাজে লাগিয়ে মুসলিম দেশগুলির সঙ্গে সম্পর্ক ভাল করতে। ভারতে জাকির নায়েক হলেন 'মোস্ট ওয়ান্টেড পার্সন'। বেশ কয়েকটি সংস্থা তাঁকে খুঁজছে। তাঁর দাবি, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মুসলিম নেতাকে হুমকি দিয়ে অথবা ব্ল্যাকমেল করে সরকারের কথা মানতে বাধ্য করা হয়েছে। জাকির নায়েক বলেন, ভারত সরকার তাদের এক প্রতিনিধির সঙ্গে আমাকে বৈঠকে বসতে বলেছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে সেই প্রতিনিধি আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরে সোজা আপনার কাছে এসেছি। ধর্মগুরুর কথায়, "ওই প্রতিনিধি আমাকে বলেন, মোদী ও অমিত শাহের নির্দেশে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি যাতে নিরাপদে ভারতে ফিরতে পারেন, সেজন্য তাঁরা ব্যবস্থা করবেন। বিনিময়ে তাঁরা আপনার সাহায্যে মুসলিম দেশগুলির সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে চান।" ধর্মগুরু বলেন, এই প্রস্তাব শুনে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভা ভোটের আগে এক ভাষণে দু'মিনিটে তাঁর নাম উল্লেখ করেছিলেন ন'বার। তাঁর দাবি, মোদীর প্রতিনিধির সঙ্গে তিনি কয়েক ঘণ্টা কথা বলেছিলেন। তাঁকে বলা হয়েছিল, সংবিধানের ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্তকে সমর্থন করুন।

```